Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৫০ হাজার টাকার জন্যই থেমে গেল সানজিদার জীবন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ২০:১১
৫০ হাজার টাকার জন্যই থেমে গেল সানজিদার জীবন

সানজিদা আক্তার

বরগুনার আমতলী উপজেলায় ৫০ হাজার টাকা যৌতুক না দেওয়ায় দুই সন্তানের জননী সানজিদা আক্তারকে (২৫) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা আবু বকর তালুকদার। তবে অভিযোগ অস্বীকার করে স্বামী উজ্জ্বল তালুকদার দাবি করেছেন, পারিবারিক অভিমানের জেরে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে বরগুনার আমতলী উপজেলার গেরাবুনিয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২২ সালে পটুয়াখালীর সদর উপজেলার পশুরবুনিয়া গ্রামের আবু বকর তালুকদারের মেয়ে সানজিদা আক্তারের সঙ্গে আমতলী উপজেলার গেরাবুনিয়া গ্রামের কাবিল তালুকদারের ছেলে উজ্জ্বল তালুকদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সানজিদার ওপর বিভিন্নভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন

স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

২২ জুলাই ২০২৬


নিহতের বাবা আবু বকর তালুকদার অভিযোগ করেন, প্রায় এক সপ্তাহ আগে ব্যবসার জন্য উজ্জ্বল তার স্ত্রীর মাধ্যমে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। মঙ্গলবার রাতে সেই বিরোধের একপর্যায়ে উজ্জ্বল শ্বাসরোধ করে সানজিদাকে হত্যা করেন এবং পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।



তিনি আরও অভিযোগ করেন, মেয়ের মৃত্যু মঙ্গলবার রাতে হলেও তাকে খবর দেওয়া হয় বুধবার বিকালে। তার ভাষ্য, এত দীর্ঘ সময় কী ঘটেছে, তা তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি হত্যা মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি বলেও দাবি করেন।



নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, তরমুজের ব্যবসায় লোকসান হওয়ার পর উজ্জ্বল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করছিলেন। তাদের ভাষ্য, তারা গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ দেখেননি। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন।



নিহতের মা মনি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘মোর মাইয়্যায় কত কইছে, মোরে এই বাড়ি হইতে লইয়্যা যাও। ওরা মোরে মাইরাই ফালাইবে। কিন্তু মোরা হুনিনায়। আইজ মোর মাইয়্যাডারে ওরা মাইরাই ফালাইছে। মুই এইয়্যার বিচার চাই।’



স্বামী উজ্জ্বল তালুকদার যৌতুক দাবি ও হত্যার অভিযোগ অস্বীকার করে করেন, তার স্ত্রী খুব জেদি ছিলেন এবং কারও প্ররোচনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।



আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানিয়েছেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






মৃত্যুবরগুনাহাসপাতালওসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!