স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

হরিশ ও তার পরিবার
ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুরু জেলার হুনসুর শহরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে হুনসুরের নিউ মারুতি লেআউট এলাকায়।
নিহতরা হলেন হরিশ (৪৯), তার স্ত্রী নিশ্চিতা (৩৬) এবং দুই মেয়ে নেক্সা (১৩) ও রক্ষা (৬)।
পুলিশ জানায়, হরিশ প্রথমে স্ত্রী ও দুই মেয়ের মুখ আঠালো টেপ দিয়ে বন্ধ করে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি বাড়ির প্রথম তলার একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। নোটের শুরুতে লেখা ছিল, ‘আমি ওপরতলার কক্ষে গলায় ফাঁস দিচ্ছি।’ এর নিচে ‘আমার শেষ ইচ্ছা’ শিরোনামে তিনি কয়েকটি অনুরোধ লিখে গেছেন।
তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হুনসুর টাউন থানার পুলিশ এ ঘটনায় মামলা করে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি




