Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সৈয়দপুর

ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, তিন ঘণ্টা সড়ক অবরোধ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২০:৩৭
ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, তিন ঘণ্টা সড়ক অবরোধ

ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ঘটে, ছবি: আগামীর সময়

নীলফামারীর সৈয়দপুরে যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সৈয়দপুর পৌরসভার প্রশাসকের নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

পৌরসভার কর্মচারীরা অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘটে হাতাহাতির ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে পৌরসভার কয়েকজন কর্মচারী এবং ব্যবসায়ী আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


আরও পড়ুন

জীবিত বাবাকে শহীদ বলে সমালোচনার মুখে জামায়াতের এমপি

১৮ জুন ২০২৬

ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের সময় তাদের তিনজন দোকানদারকে জোরপূর্বক পৌরসভা কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। প্রতিবাদে তারা শহরের গুরুত্বপূর্ণ শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, পৌরসভার কিছু কর্মচারী দোকানদারদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উচ্ছেদ অভিযানের নামে হয়রানি করা হয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে পৌরসভার কর্মচারী আবু সায়িদের ভাষ্য, পৌরসভার নির্দেশনা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হচ্ছিল। অভিযানের সময় কিছু ব্যবসায়ী বাধা দিলে পরিস্থিতির অবনতি ঘটে।

তবে ব্যবসায়ীদের চাঁদাবাজির অভিযোগের বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান চলবে।

সৈয়দপুরযানজটসড়ক অবরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে