Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেনাপোল দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫
বেনাপোল দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

সংগৃহীত ছবি

মৎস্য অধিদপ্তর ১০৩টি অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কানক স্বাক্ষরিত এক চিঠিতে এনওসিগুলো বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ায় বন্দর দিয়ে ইলিশ আমদানির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আশওয়াদুল আলম।

বেনাপোল পোর্ট ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমিনুল হক বলেন, ‘মৎস্য অধিদপ্তর থেকে অনেকগুলো এনওসি বাতিলের বিষয়ে একটি চিঠি পেয়েছি। হঠাৎ এই সিদ্ধান্তের কারণে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।’

আরও পড়ুন

রাজনৈতিক ও আইনিভাবে আ. লীগকে মোকাবেলা করা হবে

২৩ সেপ্টেম্বর ২০২৬

ইলিশ আমদানিকারক জিয়াউর রহমান বলেন, ‘হঠাৎ আমদানি বন্ধের সিদ্ধান্তে আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ভারতের বিভিন্ন গুদামে কেনা ও সংরক্ষণ করা ইলিশ এখন কম দামে সেখানেই বিক্রি করে দিতে হবে। পাশাপাশি আমদানির জন্য ইতিমধ্যে যে আনুষঙ্গিক খরচ হয়েছে, সেটিও আর ফেরত পাওয়া যাবে না।’

বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, বুধবার ১০৩টি এনওসি বাতিলের সরকারি চিঠি তারা পেয়েছেন। নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, গত দুই মাসে (জুলাই ও আগস্টে) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি, অর্থাৎ প্রায় ৩৫৩ টন ইলিশ আমদানি হয়েছে। এসব ইলিশের আনুমানিক মূল্য ৬ কোটি ৪৩ লাখ টাকা।

বেনাপোলইলিশআমদানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: