Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

এক পাঙাশ বিক্রি হলো ৭১ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৩:৫৭
এক পাঙাশ বিক্রি হলো ৭১ হাজার টাকায়

পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের পাঙাশ। ছবি: আগামীর সময়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তে বিক্রি হয়েছে ৭১ হাজার ২৫০ টাকায়।

আজ মঙ্গলবার সকালে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

স্থানীয় জেলেরা জানান, ভোরে জেলে এরশাদ তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোর ৫টার দিকে হঠাৎই জালে ধাক্কা লাগে। জাল তুলে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি পাঙাশ ধরা পড়েছে।

পরে মাছটি দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়। সেখানে ওজন দিয়ে দেখা যায়, এর ওজন ২৫ কেজি। ওই আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনে নেন চান্দু মোল্লা।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেছেন, পদ্মা নদীর বড় পাঙাশ মাছের চাহিদা রয়েছে। এজন্য ২৫ কেজি ওজনের পাঙাশটি বেশি দাম দিয়ে কিনে নিই। পরে মোবাইলে যোগাযোগ করে কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় কেজিপ্রতি ৫০ টাকা লাভে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি করি।

পাঙাস মাছপদ্মা নদীজেলেমাছদৌলতদিয়া ঘাট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise