রাজশাহী শহরের উপকণ্ঠে, পদ্মা নদীর কাছাকাছি এক এলাকায় রয়েছে একটি পুরনো মাঠ। ধরা যাক, সেই মাঠের নাম ‘ভাঙা মাঠ’। কথিত আছে, বহু বছর আগে এই মাঠের এক কোণে একটি পুরনো কুয়া ছিল, যা এখন মাটির নিচে চাপা পড়ে গেছে। ওই কুয়াকে ঘিরেই স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় কিছু অদ্ভুত ও গা ছমছমে গল্প। লিখেছেন লুৎফুল কায়সার
মাঠটি দিনের বেলা একেবারেই সাধারণ। বিকালবেলা আশপাশের ছেলেরা এসে ফুটবল খেলে, বয়স্করা হাঁটতে আসেন, বাচ্চারা ঘুড়ি ওড়ায়। দোকানিরা মাঠের কোণে বসে চা বিক্রি করেন, স্কুল-কলেজফেরত ছেলেমেয়েরা...