Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৮:৪০
পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

ছবি: আগামীর সময়

নাটোরের লালপুর উপজেলার দুর্গম পদ্মার চরে নৌকার ভেতর থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সাহাবুল প্রামানিক (৪২)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুল পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের ইউনূস প্রামানিকের ছেলে। আহত রবিউল ইসলাম একই উপজেলার সাড়া চানমাড়ী গোরস্থান এলাকার আব্দুল হক মোল্লার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন জেলে নৌকার ভেতর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে।

ঘটনার নিশ্চিত করে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. সেলিম মিয়া জানালেন, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ এবং কালো রঙের শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

এদিকে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানালেন, নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে মরদেহ নৌকার ওপর ফেলে রেখে গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পদ্মা নদীনাটোরলালপুরগুলিবিদ্ধ লাশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise