Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নদীতে দুই দিন খোঁজার পর নিখোঁজ নারীকে জীবিত পাওয়া গেল আরেক জেলায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৬:১৬
নদীতে দুই দিন খোঁজার পর নিখোঁজ নারীকে জীবিত পাওয়া গেল আরেক জেলায়

ছবি: আগামীর সময়

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক নারীকে জীবিত অবস্থায় চাঁদপুরে পাওয়া গেছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায় দুই দিন। শেষ পর্যন্ত জীবিত অবস্থায় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পাওয়া গেছে তাকে।

নিখোঁজ ওই নারী জাহানারা বেগম (৪৮)। টংগিবাড়ী উপজেলার মিতারা গ্রামের বাসিন্দা তিনি। তিনি মৃত সেন্টু শেখের স্ত্রী। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল সোমবার বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টংগিবাড়ী ফায়ার স্টেশনে খবর আসে। বলা হয় দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাটসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে টংগিবাড়ী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলও ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ নারীর সন্ধানে অভিযান চালায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল। সে অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ৮টায় ডুবুরি দল আবার উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নেয়।

এ সময় জাহানারা বেগমের ছেলে রাব্বি শেখ মোবাইল ফোনে ফায়ার সার্ভিসকে জানান, তার মাকে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে তাকে চাঁদপুর থেকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে এবং তিনি সুস্থ আছেন।

মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কীভাবে তিনি চাঁদপুরে পৌঁছালেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় এবং সদস্যরা স্টেশনে ফিরে যান।

নিখোঁজপদ্মা নদীচাঁদপুরে উদ্ধার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise