Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আসামি ধরতে গিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৩৩
আসামি ধরতে গিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

টেকনাফ মডেল থানা। ছবি: আগামীর সময়

কক্সবাজারের টেকনাফে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, অভিযানের সময় স্বামীকে নিয়ে যেতে বাধা দেওয়ায় ওই নারীর ওপর হামলা চালানো হয়। এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ইউনুসকে (৩০) গ্রেপ্তার করতে টেকনাফ মডেল থানার এসআই দুলালের নেতৃত্বে হাজমপাড়ায় অভিযান চালায় পুলিশ। ইউনুসকে হাতকড়া পরানোর পর পুলিশের গাড়িতে তোলার প্রস্তুতি চলছিল। এ সময় তার অন্তঃসত্ত্বা স্ত্রী বাধা দিতে এগিয়ে এলে তাকে ধাক্কা, লাথি ও মারধর করা হয়। এতে তিনি পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন

অভিবাসন নিয়ে দেশে প্রথম চলচ্চিত্র উৎসবে সেরা ‘হাউ ডু ইউ ডু’

২৯ জুলাই ২০২৬

আহত নারীর মামা শ্বশুর রশিদ আহমেদের অভিযোগ, পরিবারের সদস্যরা বারবার পুলিশকে জানান যে ওই নারী সন্তানসম্ভবা। কিন্তু এ কথায় কোনো গুরুত্ব দেননি অভিযানে থাকা সদস্যরা। ঘরে প্রবেশ করে বলপ্রয়োগের একপর্যায়ে অন্তঃসত্ত্বা নারীকে লাথি মারা হয়। এতে গর্ভের সন্তানের নিরাপত্তা নিয়ে স্বজনরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রশিদ বলেছেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’ 

অভিযোগ অস্বীকার করেছেন এসআই দুলাল। তার ভাষ্য, আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার স্বজনরা পুলিশের কাজে বাধা দেন এবং হামলার চেষ্টা করেন। প্রকৃত ঘটনা না জেনে বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ারও আহ্বান জানান তিনি।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বললেন, ‘ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ে। পরিবারের সদস্যরা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ সঠিক নয়। পুলিশের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে।’

মারধরপুলিশপুলিশের বিরুদ্ধে অভিযোগআসামি ধরতে গিয়েটেকনাফকক্সবাজারঅভিযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা