কক্সবাজারের টেকনাফে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, অভিযানের সময় স্বামীকে নিয়ে যেতে বাধা দেওয়ায় ওই নারীর ওপর হামলা চালানো হয়। এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে পুলিশ।গতকাল শুক্রবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ইউনুসকে (৩০) গ্রেপ্তার করতে টেকনাফ মডেল থানার এসআই দুলালের নেতৃত্বে...