Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাফ নদীর ওপারে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৫:৪৫
নাফ নদীর ওপারে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি

উখিয়ায় সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়েছে বাংলাদেশি যুবকের গোড়ালি। ছবি: আগামীর সময়

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীর শূন্যরেখার ওপারে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত বদি আলম (৩৬) পালংখালীর ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।


আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত

২৪ মে ২০২৬


স্থানীয়দের বরাতে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম নিশ্চিত করেছেন ঘটনাটি। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বদি আলম আরও দুই থেকে তিনজনের সঙ্গে নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা শূন্যরেখার কাছে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে মাইন বিস্ফোরিত হলে বদির ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তার শরীরের ডান পাশেও গুরুতর আঘাত লাগে।

এর আগে গত ১০ এপ্রিল বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-২১ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে নারিকেল বাগান এলাকায় ঘটে এমন ঘটনা। সেখানে মাইনে উড়ে যায় বালুখালী ক্যাম্প থেকে যাওয়া রোহিঙ্গা যুবক মো. সাদেকের (২৫) পায়ের গোড়ালি।

      

আরও পড়ুন

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

০২ আগস্ট ২০২৬


এরপর ২৫ মে বালুখালী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে রাখাইন এলাকায় বিস্ফোরিত হয় স্থলমাইন। আহত হন উখিয়া ক্যাম্পের এক রোহিঙ্গা যুবক। আগের দিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত হন তিন বাংলাদেশি দিনমজুর। সীমান্তের তুমব্রু জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার এ ঘটনা ঘটে।

২৪ জুন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকার কলাবাগানে হাঁটার সময় মাইন বিস্ফোরণে নিহত হন বাংলাদেশি শফি আলম। ২৮ জুলাই ঘুমধুম সীমান্তে একই ধরনের মাইন বিস্ফোরণে আব্দুল করিম (৪০) নামে এক বাংলাদেশি আহত হন।

স্থানীয় আব্দুস সাত্তার জানালেন, মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় আগের সংঘাতের সময় পুঁতে রাখা স্থলমাইন সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের শূন্যরেখা ও মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উখিয়ামাইনমাইন বিস্ফোরণকক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে