Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত

কক্সবাজার ও বান্দরবান প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৭:০০
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত

গ্রাফিকস: আগামীর সময়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার এ ঘটনা ঘটেছে। নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

নিহতরা হলেন অক্যমং তঞ্চঙ্গা (৪০), চিক্যং তঞ্চঙ্গা (৩৪) এবং সইফুচিং তঞ্চঙ্গা (৩২)। তাদের বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুক্যা পাড়ায়। বাইশফাঁড়ী সীমান্তের একটি কলাবাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহতরা ছিলেন দিনমজুর। দুপুরে কলার বাগানে মাইন বিস্ফোরণে প্রথমে মাটিতে লুটিয়ে পড়েন অক্যমং। তাকে বাঁচাতে ছুটে যান কাছেই কাজে থাকা চিক্যং ও সৈফুচিং। কয়েক কদম এগোতেই ঘটে আরেকটি বিস্ফোরণ, মুহূর্তেই নিথর তারা।

পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক। মাহমুদুল হাসান নামে স্থানীয় একজন এই বর্ণনা দিয়ে জানালেন, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বিজিবির সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। 

স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারে চলমান সংঘাতে সীমান্তের বিভিন্ন এলাকায় পুঁতে রাখা হয়েছে স্থলমাইন। সীমান্তবাসীর জন্য এসব এখন মৃত্যুফাঁদ।

আব্দুল মাজেদ নামে আরেক বাসিন্দা জানিয়েছেন, মাইন বিস্ফোরণের ঘটনা আগেও ঘটেছে। তবে এবার তিনজনের মৃত্যুতে এলাকাবাসী আতঙ্কিত। নিহতরা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। স্বজনরা এখন দিশেহারা।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মোজাম্মেল হক।


বান্দরবানমাইন বিস্ফোরণঘুমধুম সীমান্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে