Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইন্টারনেট বিচ্ছিন্নে অচল হয় দেশ, পড়ে যায় সরকার : ভূমিমন্ত্রী

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৬:১৯
শেয়ার করুন:
ইন্টারনেট বিচ্ছিন্নে অচল হয় দেশ, পড়ে যায় সরকার : ভূমিমন্ত্রী

ছবি: আগামীর সময়

রাজশাহীর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। গ্রিন সিটি হিসেবে পরিচিত এই শহরকে আরও আধুনিক ও নান্দনিক রূপ দিতে চলছে কাজ। রাজশাহী নগরীর এক হোটেলে শুক্রবার দুপুরের এক আয়োজনে একথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

পরিকল্পনার অংশ হিসেবে ‘ড্রেনেজ ও পানির লাইনের মতো ভবিষ্যতে ইন্টারনেট সংযোগ লাইনও মাটির নিচ দিয়ে নেওয়া হবে। এতে একদিকে ঝুঁকি কমবে, অন্যদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে’, বললেন মন্ত্রী।

এ সময় বর্তমান বিশ্বব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরলেন তিনি। 

‘ইন্টারনেটের যোগাযোগ যেন কোনো দিনই বিচ্ছিন্ন না হয়। এতে মানুষের মধ্যে বিরূপ ধারণার সৃষ্টি হয়। দেশে অচল অবস্থার সৃষ্টি হয়। একটি সুন্দর পরিবেশ থেকে দ্রুতই সরকারও পড়ে যেতে বাধ্য হয়। এমন দৃষ্টান্তও রয়েছে।’

দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিসনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত ‘আইএসপিএবি-নিক্স রাজশাহী বিভাগীয় পপ’- এর উদ্বোধনের আয়োজন ছিল। সেখানে প্রধান অতিধি ছিলেন ভূমিমন্ত্রী।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএসপিএবির বিভাগীয় সভাপতি মো. শহীদুজ্জামান। 

এর আগে শুক্রবার সকালে নগরীর নওদাপাড়ায় অবস্থিত ব্রাক লার্নিং সেন্টারে যান মন্ত্রী। প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানান ভূমিমন্ত্রী।

‘পাটের মতো রাজশাহীর সিল্কও বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। যেসব প্রতিষ্ঠান দেশের পাশাপাশি বিদেশেও কাজ করছে তাদেরকে সিল্কের ঐতিহ্য তুলে ধরে এর প্রসারে কাজ করা উচিত’- মনে করেন মিজানুর রহমান মিনু।

রাজশাহীভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনুভূমিমন্ত্রীউন্নয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য