স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী হওয়ার আগ্রহ থাকলেও দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে।’আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।ভুমিমন্ত্রী বললেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় নির্বাচনে দলের একাধিক ব্...