Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ, আতঙ্কে জেলে-মহাজনরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৬:৫৯
সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ, আতঙ্কে জেলে-মহাজনরা

ছবি: আগামীর সময়

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকায় জেলে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে ) গভীর রাতে জেলেবহরে হানা দিয়ে একটি ট্রলাসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এ ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন সুন্দরবনের জেলেরা।

তবে মুক্তিপণের বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি দস্যুরা। বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে বনবিভাগ ও অপহৃত জেলেদের মহাজন সূত্রে জানা গেছে এ তথ্য।

অপহৃত জেলেরা হলেন ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন আলী (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। এদের বাড়ি পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।

এই জেলেরা সবাই বাগেরহাটের শরণখোলার উত্তর রাজাপুর এলাকার দুই মৎস্য ব্যবসায়ীর বেতনভুক্ত জেলে। নিরপত্তাজনিত কারণে নাম প্রকাশে রাজি হননি তারা।

আরও পড়ুন

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করা হয়

২০ মে ২০২৬

তবে তারা অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের জেলেরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকার সাগর মোহনায় রাতে জাল ফেলে নৌকা ও ট্রলারে অবস্থান করছিলেন। রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ১৫ থেকে ১৬ জন শসস্ত্র দস্যু এসে জেলেবহরে হানা দেয়। এ সময় প্রত্যেক নৌকা ও ট্রলার থেকে এক জন করে জেলেকে তুলে নেয়। এ সময় তারা নিজেদের বনদস্যু জাহাঙ্গীর বাহিনী বলে পরিচয় দিয়েছে। যাওয়ার সময় জেলেদের একটি ট্রলারও নিয়ে গেছে দস্যুরা।

ব্যবসায়ীরা আরো জানান, অপহৃত জেলেরা কী অবস্থায় রয়েছেন তার কিছুই জানা সম্ভব হয়নি। তাছাড়া কতো টাকা মুক্তিপণ দিতে হবে তাও জানায়নি দস্যুরা। বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছে অপহৃত জেলেদের পরিবার। বনে অবস্থানরত জেলেরাও আতঙ্কে রয়েছেন, দস্যুরা যেকোনো সময় তাদের ওপরও হানা দিতে পারে এমনটা ভেবে।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান মোবাইল ফোনে জানিয়েছেন, ফুসফুসেরচর এলাকা থেকে ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে সকাল থেকে অভিযান শুরু করেছেন বনরক্ষীরা। এখন পর্যন্ত কোনো সন্ধান করতে পারেননি অপহৃত জেলেদের। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়ার জন্য বলা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানালেন, সুন্দরবনে জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু জেলে বা মহাজন কেউই এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।


সুন্দরবনঅপহরণ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise