‘ঘুণে ধরা সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই’
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর চৌরাস্তা সংলগ্ন সাগর সৈকত কনভেনশন হলে ইসলামী আন্দোলন, গাজীপুর মহানগর শাখার সংবর্ধনা অনুষ্ঠান— সংগৃহীত
ঘুণে ধরা সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেছেন, ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে না পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।’
আজ শুক্রবার বিকালে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন সাগর সৈকত কনভেনশন হলে ইসলামী আন্দোলন, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দলের মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ ফাইজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন থানার প্রতিনিধি, মহানগরের সহযোগী সংগঠনসমূহের নেতারা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





