Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মিছিলে বাধা দেওয়ায় ‘ককটেল ছুড়েছেন’ মৃত ৪ আ.লীগ নেতা

তন্ময় দাস, বরিশাল
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৪:৫৮
মিছিলে বাধা দেওয়ায় ‘ককটেল ছুড়েছেন’ মৃত ৪ আ.লীগ নেতা

(বাম থেকে) বরিশাল সিটির সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, হাফিজুর রশিদ, রেজাউর রহমান ও আবুল ফারুক।

আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশের শান্তি ও শৃঙ্খলা। এসব অভিযোগ উল্লেখ করে কার্যক্রম নিষিদ্ধ দলটির ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন মারজুক আব্দুল্লাহ নামে এক যুবক। আসামির তালিকায় আছে চারজন মৃত নেতার নাম। 

মারজুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা। ব‌রিশাল অ‌তি‌রিক্ত চিফ মেট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট আদালতে গতকাল বৃহস্পতিবার তিনি করেছেন এই মামলা। বিচারক এস এম শরীয়ত উল্লাহ অভিযোগ আমলে নিয়ে ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের উপ ক‌মিশনারকে তদন্তের নির্দেশও দিয়েছেন। 

আদালতের বেঞ্চ সহকা‌রী রা‌জিব মজুমদার জা‌নিয়েছেন, এই না‌লিশী মামলায় অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও হত‌্যার হুম‌কিসহ বি‌ভিন্ন ধারায় অ‌ভিযোগ আনা হয়েছে।

তবে আসামির তালিকায় চারজন প্রয়াত নেতার নাম যুক্ত করায় অভিযোগের সত্যতা ও মামলার উদ্দেশ্য নিয়ে উঠেছে প্রশ্ন।

মামলাটির আসামির তালিকায় আছেন ব‌রিশাল সি‌টি করপোরেশনের সাবেক মেয়র সের‌নিয়াব‌াত সা‌দিক আব্দুল্লাহ, সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ, ব‌রিশাল জেলা প‌রিষদের সাবেক চেয়ারম‌্যান এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলার সাবেক চেয়ারম‌্যান সাইদুর রহমান রিন্টু, সি‌টি করপোরেশনের সাবেক প‌্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব এবং র‌ফিকুল ইসলাম খোকন‌।

আরও আছে সিটির ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপ‌তি খন্দকার রেজাউর রহমান রেজা, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপ‌তি আবুল ফারুক হুমায়ুন, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম হা‌ফিজুর র‌শিদ শিবলী ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মে‌াহাম্মদ আলী হাওলাদারের নাম।

এর মধ্যে ২১২ নম্বর আসামি খন্দকার রেজাউর মারা গেছেন ২০২২ সালের ২২ জানুয়ারি।মারজুকের অভিযোগ, রেজাউর গত ১০ জুন নগরীর গ‌ড়িয়ারপার এলাকায় আওয়ামী লীগের ব‌্যানারে মি‌ছিল করেছেন এবং সড়কে হাতবোমা ছুড়েছেন।


মামলার ১৯৮ নম্বর আসামি আবুল ফারুকের মৃত্যু হয়েছে ২০২৩ সালের ২৫ মার্চ। তার বিরুদ্ধেও ১০ জুনের মিছিলের অ‌ভিযোগ। ২০২১ সালের ১৯ অ‌ক্টোবর মারা যান ২২৫ নম্বর আসামি হা‌ফিজুর র‌শিদ এবং একই বছরের ২৬ জুলাই মারা যান ১৯৫ নম্বর আসামি আলী হাওলাদার। তাদের বিরুদ্ধেও আনা হয়েছে ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ।

ব‌রিশ‌াল সি‌টির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খান বলেছেন, ‘মারজুক নামের যে ব‌্যক্তি মামলা‌টি করেছেন তাকে ব‌রিশালের সবাই মামলা ব‌্যবসায়ী বলে চেনেন। আগেও তিনি এক‌টি মামলা করেছিলেন। এই মামলা‌ যে ভুয়া সেট‌ার বড় প্রমাণ আসামি চারজন মৃত। তারা কি কবর থেকে উঠে এসে বাদীর ওপ‌র ককটেল নিক্ষেপ করেছেন? যার‌া মারা গেছেন প্রত্যেকের জানাজায় ছিলাম আ‌মি।’

ব‌রিশাল মহানগর আওয়ামী লী‌গের নাম প্রকাশে অনাগ্রহী এক নেতা বলেছেন, ‘এই চারজন অনেকদিন আগেই মারা গেছেন। তারা বরিশাল সিটিতে বেশ পরিচিত ছিলেন। এই মামলা যিনি করেছেন, তিনি আসামি করার ভয় দেখিয়ে অনেকের থেকে চাঁদা তুলেছেন।’

এসব বিষয়ে জানতে মামলার বাদী ব‌রিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ক্লাব রোডের বাসিন্দা মারজুক আব্দুল্লাহকে কল করা হ‌য়। তবে প্রশ্ন শুনেই তি‌নি ফোন কেটে দেন। পরে একা‌ধিকবার কল করলেও সাড়া দেননি তিনি।

পরে শুক্রবার বিকালে কলব্যাক করে মামলার সাক্ষীদের ওপর দায় চাপালেন মারজুক। তার ভাষ্য, ‘রেজা নামে যে ব্যক্তির নাম দেওয়া হয়েছে মামলার আসামি হিসেবে, সেটা সাক্ষীদের ভুলের কারণে এসেছে। বাকি তিনজনের বিষয় আমি কিছু জানি না। সাক্ষীদের ভুল ইনফরমেশনের কারণে এমনটা হয়েছে।’

ব‌রিশালের গবেষক আ‌নিসুর রহমান খান স্বপনের মন্তব‌্য, মামলায় মৃতদের আসামি করা হয়ে থাকলে তা আদাল‌ত অবমাননা ও আদালতকে বিভ্রান্ত করার ঘটনা। বিষয়‌টি নিয়ে পু‌লিশ প্রশাসনের স্ব-প্রণোদিত হয়ে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মারজুক আব্দুল্লাহ


ব‌রিশাল আদালতের সি‌নিয়র আইনজীবী মেহেদী হাসান বললেন, তদন্তে মামলার অ‌ভিযোগ মিথ‌্যা প্রমা‌ণিত হলে বাদী ও সাক্ষী‌দের আদালত ব্যবস্থা নিতে পারে।

মারজুক আব্দুল্লাহ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক সমন্বয়ক। এখন তিনি জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। ব‌রিশাল সি‌টি নির্বাচনে মেয়র পদে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন।

২০২৫ সালের ১৪ মে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুসহ ২৪৭ জনের নামে জুলাইয়ের মামলা করেছিলেন মারজুক। সেসময় তার বিরুদ্ধে আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল।

বৈষম্যবিরোধীর নেতারাই সংবাদ সম্মেলন করে তখন মারজুকের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে তার পদ স্থগিত করে সংগঠনটির জেলা কমিটি।

বরিশালবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনআওয়ামী লীগমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি