Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৩ কোটি টাকার সেতুতে উঠতে লাগে মই

  • সরকারের অপেক্ষায় না থেকে নিজেরাই বানালেন মই, ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা
রামু (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৬:৩৮
১৩ কোটি টাকার সেতুতে উঠতে লাগে মই

ছবি: আগামীর সময়

কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন একটি সেতু। কিন্তু সেই সেতুতে ওঠার কোনো সংযোগ সড়ক নেই। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষের স্বাভাবিক চলাচলও সম্ভব নয়। অবশেষে সরকারের অপেক্ষায় না থেকে স্থানীয়রাই তৈরি করেছেন একটি বড় মই। সেই মই বেয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ সাধারণ মানুষ।

এমনই চিত্র কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গজালিয়া এলাকায় ঈদগাঁও খালের ওপর নির্মিত প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ের একটি সেতুর। প্রায় পাঁচ বছর আগে নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে আজও জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি সেতুটি। এলাকাবাসীর কাছে কোটি টাকার এই উন্নয়ন প্রকল্প এখন উন্নয়নের প্রতীক নয়, বরং পরিকল্পনাহীনতার এক নির্মম উদাহরণ।

গত শনিবার (১৭ জুলাই) স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে সেতুতে ওঠা-নামার জন্য একটি বড় মই স্থাপন করেছেন। এর পর থেকেই সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রয়োজনের তাগিদে অনেকেই ঝুঁকি নিয়েই সেই মই বেয়ে সেতু পারাপার করছেন। স্থানীয়দের ভাষ্য, সরকার যেখানে সংযোগ সড়ক নির্মাণ করতে পারেনি, সেখানে জনগণ নিজেরাই মই তৈরি করে চলাচলের ব্যবস্থা করেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় পাঁচ বছর আগে ঈদগাঁও খালের ওপর ৯০ মিটার দৈর্ঘ্য ও ১৩ মিটার প্রস্থের এই সেতুর নির্মাণকাজ সম্পন্ন করে। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এখন পর্যন্ত এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, সেতুটি চালু হলে ঈদগাঁও উপজেলার সঙ্গে পাহাড়ি জনপদ ঈদগড়, বাইশারী ও গর্জনিয়ার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তখন আর যাত্রীদের ঈদগাঁও-ঈদগড় সড়কের ডাকাতি ও অপহরণের জন্য কুখ্যাত হিমছড়ি, ক্ষেত ও সাঁততরা ডালা এলাকা অতিক্রম করতে হবে না।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে ওই সড়কের বিভিন্ন স্থানে ডাকাতি, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে চলাচল করেন। বিকল্প এই সেতুটি চালু হলে লাখো মানুষ নিরাপদ, স্বল্প দূরত্বের এবং সময় সাশ্রয়ী একটি যাতায়াত পথ পাবেন।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম ও আব্দুর রহিম বলেছেন, পরিকল্পনার দুর্বলতা, জমি অধিগ্রহণে জটিলতা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা এবং ঠিকাদারের দায়িত্বহীনতার কারণেই পাঁচ বছর ধরে সেতুটি অকেজো পড়ে আছে। এতে একদিকে যেমন কোটি কোটি টাকার সরকারি বিনিয়োগ কার্যত অকার্যকর হয়ে রয়েছে, অন্যদিকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

আরেক বাসিন্দা আজিজুল হক বলেছেন, ‘প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর ব্যবহার নিশ্চিত করতে আর কত বছর অপেক্ষা করতে হবে? কোনো প্রাণহানির পর কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে?’

এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হোক। এতে শুধু পাঁচ বছরের দুর্ভোগের অবসানই হবে না, বরং ঈদগাঁও, ঈদগড়, বাইশারী ও গর্জনিয়াসহ পাহাড়ি জনপদের লাখো মানুষের জন্য নিরাপদ, সহজ ও সময় সাশ্রয়ী যোগাযোগ নিশ্চিত হবে।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেছেন, ‘এই সেতু চালু করা এখন জনগণের প্রাণের দাবি। দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া প্রয়োজন।’

স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল জানিয়েছেন, সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন জমির ওপর পড়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদার কাজ বন্ধ করে চলে যাওয়ায় প্রকল্পটি আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে।

এ বিষয়ে ঈদগাঁও উপজেলা এলজিইডির প্রকৌশলী আল মুইন শাহরিয়ার বললেন, সংযোগ সড়কের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আগের টেন্ডার বাতিল করা হয়েছে। অবশিষ্ট কাজের জন্য নতুন টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।

কক্সবাজারঈদগাঁওসেতু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে