Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:০২
কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

সংগৃহীত ছবি

পূর্ব সুন্দরবনের কটকা পর্যটনকেন্দ্রের নদীতে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল বনদস্যু। তবে বনরক্ষীদের গুলির মুখে দস্যুরা ট্রলার ঘুরিয়ে সাগরের দিকে পালিয়ে যায়। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটে এ ঘটনা।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে জানান, অজ্ঞাতপরিচয় একটি বনদস্যু দল ইঞ্জিনচালিত ট্রলারে করে কটকা নদীতে নোঙর করা পর্যটকবাহী জাহাজের দিকে আসছিল। দস্যুদের গতিবিধি টের পেয়ে কটকার মোহনায় অবস্থানরত জেলেরা মোবাইল ফোনে বনরক্ষীদের বিষয়টি জানান।

খবর পেয়ে বনরক্ষীরা টহল বোট নিয়ে কটকা নদীর প্রবেশমুখে অবস্থান নেন। দস্যুরা পর্যটকবাহী জাহাজের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়েন বনরক্ষীরা। একপর্যায়ে গুলির মুখে দস্যুরা ট্রলারের গতিপথ ঘুরিয়ে দ্রুত সাগরের দিকে চলে যায়।

কটকা নদীতে নোঙর করা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম জানান, জাহাজের দিকে দস্যুরা আসছে বলে বনরক্ষীরা আগেই তাকে সতর্ক করেছিলেন। বর্তমানে কটকায় ‘দি ওয়েভ-২’ ও ‘আরাল সী’ নামে দুটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে ৯৭ জন পর্যটক রয়েছেন। বনরক্ষীদের কঠোর ও সাহসী ভূমিকার কারণে পর্যটকরা রক্ষা পেয়েছেন বলে জানান তিনি। দস্যুদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে পর্যটকদের মধ্যে তাৎক্ষণিক আতঙ্ক তৈরি হয়।

আরও পড়ুন

জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

০৩ অক্টোবর ২০২৬

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি জানান, সুন্দরবনে এখন পর্যন্ত পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি। এটিই ছিল পর্যটকবাহী জাহাজে দস্যুদের প্রথম চেষ্টা। তবে জেলেদের কাছ থেকে আগাম খবর পাওয়ায় কটকার বনরক্ষীরা দস্যুদের অপচেষ্টা নস্যাৎ করতে সক্ষম হয়েছেন। বনরক্ষীরা দস্যুদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছেন। কটকা নদীতে টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএফও আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। দস্যুরা জেলেদের ধরে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। দস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাতের টহল চালু করা দরকার।

বাগেরহাটদস্যুপর্যটকবাহী জাহাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে