পূর্ব
সুন্দরবনের কটকা পর্যটনকেন্দ্রের নদীতে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা চালিয়েছে
একদল বনদস্যু। তবে বনরক্ষীদের গুলির মুখে দস্যুরা ট্রলার ঘুরিয়ে সাগরের দিকে
পালিয়ে যায়। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটে এ ঘটনা।
কটকা অভয়ারণ্য
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান রাত সাড়ে ৯টার দিকে
মোবাইল ফোনে জানান, অজ্ঞাতপরিচয় একটি বনদস্যু দল ইঞ্জিনচালিত ট্রলারে করে কটকা নদীতে নোঙর করা
পর্যটকবাহী জাহাজের দিকে আসছিল। দস্যুদের গতিবিধি টের পেয়ে কটকার মোহনায় অবস্থানরত
জেলেরা মোবাই...