Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জুতার মালা পরিয়ে নারী-বৃদ্ধকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৪

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ২০:১৯
জুতার মালা পরিয়ে নারী-বৃদ্ধকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৪

ভুক্তভোগী বৃদ্ধ ও নারী— সংগৃহীত

ভোলার তজুমুদ্দিনে এক পঞ্চাশোর্ধ নারী ও এক ষাটোর্ধ বৃদ্ধকে অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে মারধর এবং প্রকাশ্যে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মাহে আলম মাঝির করা মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত সোমবার দুপুরে সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চাপড়ি গ্রামের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটকরা হলেন ওই এলাকার দুলাল প্রধানের ছেলে মো. সজিব ও মো. রাকিব হোসেন ভুট্টু এবং ছালেম মাঝির ছেলে মো. রায়হান ও মো. রাশেদ।

তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী মাহে আলম মাঝি বাদী হয়ে আটক চারজনসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বান্দরবানে বন্যা, আটকা দেড় শতাধিক পর্যটক

০৭ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক নারী ও এক পুরুষকে আনন্দ বাজারে প্রকাশ্যে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হচ্ছে। এ সময় আশপাশে উপস্থিত লোকজন কেউ ঘটনাটি দেখছেন, আবার কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। পরে কয়েকজন যুবক ওই নারী ও পুরুষকে এমন কাজ আর করবেন না বলে শপথ করান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেনস্তার শিকার মাহে আলম মাঝি (৬০) সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনে বসবাস করেন। অপর ভুক্তভোগী তাছলিমা বেগম একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় থাকেন।

তাছলিমা বেগম অভিযোগ করেন, তার স্বামী একটি মামলায় কারাগারে রয়েছেন। অর্থাভাবে মামলার খরচ চালাতে না পেরে তিনি স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য নুসরাত বেগমের স্বামী মো. শহিদুল্লাহর কাছ থেকে কিছু টাকা ধার নিতে তার বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, শহিদুল্লাহ বাড়িতে নেই। সে সময় ঘরে শহিদুল্লাহর মা, বোন এবং মাহে আলম মাঝি নামে এক ব্যক্তি ছিলেন, যিনি পারিবারিক কাজে সেখানে গিয়েছিলেন। কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন যুবক ঘরে ঢুকে অনৈতিক সম্পর্কের মিথ্যা অভিযোগ তুলে তাদের মারধর করেন। পরে বাড়ি থেকে বের করে আনন্দ বাজারে নিয়ে শতাধিক মানুষের সামনে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়।

মাহে আলম মাঝি অভিযোগ করেন, এর আগেও অভিযুক্ত সজিব তার কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি সেই দাবি আমলে না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে ও তাছলিমা বেগমকে অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে মারধর এবং প্রকাশ্যে জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য নুসরাত বেগমের স্বামী মো. শহিদুল্লাহর ভাষ্য, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। মাহে আলম মাঝি জমিসংক্রান্ত কাজে এবং তাছলিমা বেগম আর্থিক সহায়তার জন্য তার বাড়িতে এসেছিলেন। তাদের বিরুদ্ধে অনৈতিক কোনো কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তি নেই।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশ তদন্তে তথ্য দেওয়ার অভিযোগে রাত ১২টার দিকে একদল যুবক তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।

তার দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করছে। অতীতেও তারা প্রকাশ্যে মানুষকে মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

ভোলাতজুমুদ্দিনভিডিও ভাইরাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি