Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বড়লেখা

কাতার যাওয়ার স্বপ্ন নিয়ে ফিরছিলেন বাড়ি, সড়কে মৃত্যু যুবকের

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ২১:১৭
কাতার যাওয়ার স্বপ্ন নিয়ে ফিরছিলেন বাড়ি, সড়কে মৃত্যু যুবকের

এক মাস আগে ঘর আলো করে জন্ম নেয় এক পুত্রসন্তান। ছেলেকে কোলে নিয়ে আলী হোসেন প্রায়ই বলতেন, 'আরেকবার বিদেশে যেতে পারলে ছেলের ভবিষ্যৎটা গুছিয়ে নিতে পারব।'

সেই স্বপ্ন নিয়েই নতুন করে কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ২৮ বছর বয়সী এই যুবক। মেডিকেল পরীক্ষা শেষ, কাগজপত্রও প্রায় প্রস্তুত বাকি ছিল শুধু উড়োজাহাজে ওঠা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

আজ রবিবার দুপুরে মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাতলিয়া এলাকায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হন আলী হোসেন। পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখা মানুষটি নিজেই ফিরে গেলেন নিথর হয়ে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে।


আরও পড়ুন

‘মানবপাচার রুখতে মূল হোতাদের ধরতে হবে’

২৬ জুলাই ২০২৬

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন আলী হোসেন। কিছুদিন স্ত্রী, সন্তান ও স্বজনদের সঙ্গে কাটানোর পর আবারও প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবার কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।


দুই দিন আগে সিলেটে কাতার ভিসা সেন্টারে মেডিকেল পরীক্ষা শেষ করে তিনি বিয়ানীবাজারে বোনের বাড়িতে যান। সেখান থেকে রবিবার নিজের বাড়িতে ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

আলী হোসেনের সংসারও ছিল একেবারেই নবীন। দুই বছর আগে বিয়ে করেছিলেন তিনি। মাত্র এক মাস বয়সী শিশুপুত্রটি হয়তো এখনো বুঝে উঠতে পারেনি ‘বাবা’ শব্দের অর্থ। অথচ সেই শিশুর জীবন থেকে বাবার ছায়া চিরদিনের জন্য হারিয়ে গেল।

এ দুর্ঘটনায় জুড়ী থানার এক পুলিশ কনস্টেবল, একজন নারী ও এক শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানালেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করা হয়েছে। তবে দুর্ঘটনাস্থল বড়লেখা থানার আওতাধীন হওয়ায় সেখান থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বড়লেখাসড়ক দুর্ঘটনামৃত্যুকাতারযুবক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার