Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কক্সবাজারে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৪:১১
কক্সবাজারে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

গ্রাফিকস: আগামীর সময়

কক্সবাজারে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরকিশাচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এনায়েত উল্লাহ। তিনি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কেফায়েত উল্লাহর ছেলে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন (৩২)। তিনি টেকনাফের রঙ্গিখালী মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক। আহত অন্য তিনজন হলেন, নুরুল আবছার, রুজিনা আক্তার ও মনোয়ারা বেগম। নুরুল ও রুজিনার বাড়ি রামু উপজেলায়। আহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

০৭ অক্টোবর ২০২৬

স্থানীয়দের বরাতে হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, টেকনাফ অভিমুখী একটি অটোরিকশাকে উল্টাদিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও চালকসহ ছয়জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালক এনায়েতকে পালংখালী তাজমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য পাঁচজনকে চাকমারকুল এলাকার সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

পালংখালী বাজারের ব্যবসায়ী আমান জানিয়েছেন, তার সামনেই এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে টেকনাফ-কক্সবাজার সড়কের ওই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানটিতে স্পিড ব্রেকার বা অন্য কোনো কার্যকর ব্যবস্থা স্থাপনের দাবি জানিয়েছেন তিনি।

ওসি নুরুল বলেছেন, ‘পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সড়ক দুর্ঘটনাকক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল