Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

আমির হামজাকে দেখে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৫:৫৬
আমির হামজাকে দেখে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ছবি: আগামীর সময়

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভুয়া ভুয়া স্লোগানের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়েন তিনি।

এদিন সকাল ১০টার দিকে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা মাঠের গাছ কাটার প্রতিবাদে স্লোগান দেন। একপর্যায়ে তারা সংসদ সদস্যকে লক্ষ্য করে দেন ‘ভুয়া ভুয়া’ স্লোগান। এতে অনুষ্ঠানস্থলে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যাডমিনের বরাত দিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনের সময় সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্রদলের নেতাকর্মীরা। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রাব্বি। তার ভাষ্য, কলেজের গাছ কাটার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে, সেখানে কাউকে অবরুদ্ধ করার মতো ঘটনা ঘটেনি। একজন সংসদ সদস্যের কাছ থেকে এমন বক্তব্য মানুষ আশা করে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

পুলিশে শৃঙ্খলা ফেরায় পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে সরকার

০৭ মে ২০২৬

তবে ফেসবুক পোস্ট ও অবরুদ্ধ হওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে সংসদ সদস্য আমির হামজা জানান, আমার ফেসবুক পেজ থেকে পোস্ট হবে কেন, আমার মোবাইল তো আমার হাতে?

তিনি স্বীকার করেন, গাছ কাটাকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে জড়িয়েছিল বাকবিতণ্ডায়।

কাটা গাছের বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন তিনি। প্রয়োজনে দ্বিগুণ গাছ লাগানোরও পরামর্শও দিয়েছেন। পাশাপাশি বাইরের কিছু ছেলেপিলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে, অভিযোগ তার।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানালেন, কলেজে সামান্য উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সংসদ সদস্য স্বাভাবিকভাবেই সেখান থেকে বের হয়ে আসেন এবং বর্তমানে পরিস্থিতি শান্ত।

গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, পরিবেশ রক্ষায় কলেজ ক্যাম্পাসের গাছ কাটার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা উচিত।

কুষ্টিয়া সরকারি কলেজআমির হামজাভুয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise