কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছে পুলিশ।আহত পুলিশ সদস্যরা হলেন, ডিবির উপপরিদর্শক (এসআই) জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। ঘটনার পর তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাতে ডিবির একটি বিশেষ দল কুষ্টিয়া সরকারি...