Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছোট্ট একটি ডিঙি নৌকাই ১০ হাজার মানুষের যাতায়াতের সেতু

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৬
ছোট্ট একটি ডিঙি নৌকাই ১০ হাজার মানুষের যাতায়াতের সেতু

ভূঞাপুরের বাগবাড়ি জোয়াদ আলীর মোড় এলাকায় লৌহজং নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে এভাবেই ডিঙি নৌকায় পারাপার। ছবি: আগামীর সময়

টাঙ্গাইলের ভূঞাপুরের লৌহজং নদীর বুকে দুলতে থাকা ছোট্ট একটি ডিঙি নৌকা। ভোরের আলো ফুটতেই নৌকাটি দিয়ে শুরু হয় পারাপার, থামে রাত নামার পর। এই নৌকাটিই উপজেরার আট গ্রামের প্রায় ১০ হাজার মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন ঝুঁকি নিয়েই নদী পার হন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ।

আর শুষ্ক মৌসুমে কয়েক মাইল ঘুরে বা হেঁটে গন্তব্যে যেতে হয়। এতে আরও বাড়ে দুর্ভোগ।

উপজেলার গোবিন্দাসী ও গাবসারা ইউনিয়নকে বিভক্ত করেছে লৌহজং নদী। উপজেলার বাগবাড়ি জোয়াদ আলীর মোড় এলাকায় নদীটির ওপর সেতু না থাকায় রামপুর, গোপিনাথপুর, ভূঁইয়াপাড়া, খন্দকারপাড়া, বাগবাড়ি, জিগাতলাসহ আট গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নারী, শিশু, শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ ডিঙি নৌকায় নদী পার হন। অতিরিক্ত যাত্রী ওঠানো কিংবা তাড়াহুড়ার কারণে মাঝেমধ্যে নৌকাডুবির ঘটনাও ঘটে। এতে যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি পানিতে ভিজে নষ্ট হয় বই-খাতা, পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। হারিয়ে যায় মোবাইল ফোন, টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার।

সরেজমিনে দেখা যায়, এই আট গ্রামের মানুষ বাগবাড়ি জোয়াদ আলীর মোড় দিয়ে লৌহজং নদী পার হয়ে ভূঞাপুর উপজেলা শহর, হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। বর্ষায় নৌকায় নদী পার হতে গিয়ে সময়ও নষ্ট হয়। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকদের উদ্বেগ থাকে বেশি।

আরও পড়ুন

একটি সেতুর অভাবে দুর্ভোগে চরঘাসিয়া গ্রামের পাঁচ হাজার মানুষ

২৬ সেপ্টেম্বর ২০২৬

চরাঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য সময় মতো বাজারজাতকরণ করতে পারছেন না কৃষকরা। রোগী নিয়ে হাসপাতালে যেতে পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি উঠলে এখনো তা আলোর মুখ দেখেনি।

গোপিনাথপুর গ্রামের বাসিন্দা আলিফ হোসেন জানালেন, নদীটি পার হয়ে কৃষিপণ্য হাটবাজারে নেওয়া কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এতে কৃষকদের সময় ও পরিবহন খরচ দুটিই বাড়ে।

গোপিনাথপুরের শিক্ষার্থী সাথী জানাল, তাদের গ্রাম থেকে স্কুলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। ডিঙি নৌকায় নদী পার হওয়ার সময় অনেকের পোশাক ও বই-খাতা ভিজে যায়। এ কারণে স্কুলে পৌঁছাতেও দেরি হয়। শিশুদের জীবনের ঝুঁকি কমাতে দ্রুত নদীর ওপর একটি সেতু নির্মাণ করা প্রয়োজন।

রামপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম খান বললেন, বর্ষায় নৌকায় নদী পারাপার খুবই ঝুঁকিপূর্ণ। ছোট শিশুরা সাঁতারও জানে না। কৃষকদেরও ধান, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য মাথায় নিয়ে নদী পার হতে হয়। এখানে একটি সেতু নির্মাণ হলে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।

দীর্ঘদিন ধরে লৌহজং নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে জায়গাটি এরইমধ্যে পরিদর্শন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নৌকাটাঙ্গাইলভূঞাপুরদুর্ভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির