Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খাগড়াছড়ি

লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে জীবিকা

খাগড়াছড়ি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৯
লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে জীবিকা

ছবি: আগামীর সময়

জীবিকার তাগিদে মানুষ নানান পেশা বেছে নেয়। অধিকাংশ মানুষ প্রচলিত নানা পেশার সঙ্গে যুক্ত হয়। তবে কিছু কিছু পেশা রয়েছে যা সমাজে সচরাচর দেখা যায় না। অপ্রচলিত এমন একটি পেশা হলো লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করা।

খাগড়াছড়ি জেলায় নানা জায়গায় বন-জঙ্গলে বিশেষত ফলদ বাগানে কদাচিৎ দেখা মেলে এদের। এরা কাঁধে লাম্ব একটি বাঁশ ও বাঁশের একপাশে কাপড়ের ঝুড়ি ঝোলানো। ঝুড়িটির মুখ জাল দিয়ে বাঁধা। এরা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে।

শৌখিন মৎস্য শিকারি যারা বড়শি দিয়ে মাছ ধরে, তারাই মূলত এই পিঁপড়া ডিমের গ্রাহক। খাগড়াছড়িতে মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মানিকছড়ি উপজেলায় এই পেশার সঙ্গে কিছু লোক জড়িত। এটি একটি মৌসুমী পেশা বলা যায়। বর্ষার সময় এই লাল পিঁপড়ার ডিম পাওয়া যায়। বর্ষা বাদে অন্যান্য সময়ে পাওয়া যায় না। জানালেন পিঁপড়ার ডিম খুঁজতে থাকা জমির হোসেন।

আরও পড়ুন

এক রাতে একই গ্রামে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ

২১ সেপ্টেম্বর ২০২৬

আজ সোমবার মাটিরাঙ্গা উপজেলার রিসাং ঝর্ণা এলাকায় বিভিন্ন ফলদ বাগান ঘুরে ঘুরে তিনি পিঁপড়ার ডিম সংগ্রহ করছিলেন। বর্ষায় লাল পিঁপড়া সাধারণত গাছের পাতা যেখানে খুব ঘন, ঝোপালো সেখানে কয়েকটি পাতা মিলে বাসা বাঁধে। সেখান থেকেই জমির হোসেনরা ডিম সংগ্রহ করে।

সারাদিন পিঁপড়ার ডিম সংগ্রহের পর বিকালে তারা বাড়ি ফেরেন। সন্ধ্যার আগে নির্দিষ্ট কয়েকজন বেপারির কাছে ডিম বিক্রি করে দেন। প্রতি কেজি ডিমের দাম ৭০০ টাকা। দিনে এক থেকে দেড় কেজি ডিম সংগ্রহ করতে পারেন। সাধারণ তাপমাত্রায় ডিম ১২ ঘণ্টার বেশি রাখা যায় না। পচন ধরে। ফ্রিজে রাখলে ডিম অনেক দিন রাখা যায়। জানিয়েছেন জমির।

জমির আরও বললেন, বেপারিরা আমাদের থেকে নেওয়ার পর রাতেই চট্টগ্রাম, কুমিল্লা বা ঢাকায় পাঠিয়ে দেন। এই পেশার সঙ্গে ৫০-৬০ জন জড়িত। শুধু লাল পিঁপড়ার ডিমের চাহিদা রয়েছে।

লাল পিঁপড়াখাগড়াছড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি