জীবিকার তাগিদে মানুষ নানান পেশা বেছে নেয়। অধিকাংশ মানুষ প্রচলিত নানা পেশার সঙ্গে যুক্ত হয়। তবে কিছু কিছু পেশা রয়েছে যা সমাজে সচরাচর দেখা যায় না। অপ্রচলিত এমন একটি পেশা হলো লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করা।খাগড়াছড়ি জেলায় নানা জায়গায় বন-জঙ্গলে বিশেষত ফলদ বাগানে কদাচিৎ দেখা মেলে এদের। এরা কাঁধে লাম্ব একটি বাঁশ ও বাঁশের একপাশে কাপড়ের ঝুড়ি ঝোলানো। ঝুড়িটির মুখ জাল দিয়ে বাঁধা। এরা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে।শৌখিন মৎস্য শিকারি যারা বড়শি দিয়ে মাছ ধরে, তারাই মূলত এই পিঁপড়া ডিমের গ্রাহক। খাগড়াছড়িতে মাটিরাঙ্গা, গ...