Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আমতলী

সমাজসেবা কর্মকর্তা সেজে ১০ লাখ টাকা আত্মসাত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৮:৫৮
সমাজসেবা কর্মকর্তা সেজে ১০ লাখ টাকা আত্মসাত

জাকিয়া সুলতানা

সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে সরকারি সুবিধা দেওয়ার আশ্বাসে বরগুনার আমতলীতে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জাকিয়া সুলতানা নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ১০ ভুক্তভোগী।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার চাওড়া পাতাকাটা এলাকার বাসিন্দা লতিফ মাদবরের মেয়ে জাকিয়া সুলতানা নিজেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। গভীর নলকূপ, ফ্যামিলি কার্ড, ভিজিএফ-ভিজিডি কার্ড এবং বিভিন্ন সরকারি ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাসে তিনি অন্তত ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি তাদের।

গত ২০ মে ভুক্তভোগীরা আমতলী থানায় লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার (৪ জুন) সাংবাদিকদের কাছে অভিযোগের বিষয়টি তুলে ধরেন তারা।

তাদের ভাষ্য, গত এক বছর ধরে বিভিন্ন অজুহাতে ঘুরিয়ে আসছিলেন জাকিয়া সুলতানা। প্রতিশ্রুত সুবিধা না পেয়ে টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। একপর্যায়ে টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানালে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

ভুক্তভোগী মো. জসিম মিয়া জানান, গভীর নলকূপ স্থাপন করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়েছে। এক বছর পেরিয়ে গেলেও নলকূপ পাননি তিনি। এখন টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেখানো হচ্ছে।

রুস্তুম মৃধা, ফিরোজা বেগম, নুরজাহান বেগম ও মাহফুজা বেগমের অভিযোগ, গভীর নলকূপ বসিয়ে দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে মোট ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো নলকূপ দেওয়া হয়নি, ফেরতও দেওয়া হয়নি টাকা।

অন্যদিকে পরিভানু, রোজিনা ও শাহিনুর বেগম জানান, ভিজিএফ কার্ড করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়া হয়েছে। দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় কষ্ট করে টাকা দিলেও তারা কার্ড কিংবা টাকা কোনোটিই ফেরত পাননি।

মাহিয়া বেগম অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাসে তার কাছ থেকে ৪ হাজার টাকা নেওয়া হয়েছে। ঋণ করে দেওয়া সেই টাকাও এখন আর ফেরত পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বক্তব্য জানতে জাকিয়া সুলতানার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসার বলেছেন, ‘জাকিয়া সুলতানা নামে কোনো নারী অতীতে বা বর্তমানে উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত ছিলেন না। কেউ সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে থাকলে তা সম্পূর্ণ বেআইনি। এমন ব্যক্তিকে শনাক্ত করা গেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।’

আমতলী থানার ওসি মো. আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ বলেছেন, ‘অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত নারী বর্তমানে এলাকায় অবস্থান করছেন না বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আমতলীআত্মসাতসমাজসেবা কর্মকর্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise