Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সাক্ষাৎকার

বাংলা কিউআর সম্প্রসারণে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে ইসলামী ব্যাংক

অর্থনৈতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:৪০
বাংলা কিউআর সম্প্রসারণে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে ইসলামী ব্যাংক

মো. আলতাফ হুসাইন, ভারপ্রাপ্ত এমডি, ইসলামী ব্যাংক বাংলাদেশ

দেশে বাংলা কিউআর চালুর মূল উদ্দেশ্য কী এবং আগে ব্যাংক ও এমএফএসের পৃথক কিউআর ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের প্রধান সমস্যা কী ছিল?

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে অভিন্ন ও আন্তঃপরিচালনযোগ্য (interoperable) প্ল্যাটফর্মে আনতেই মূলত বাংলা কিউআর চালু করা হয়েছে। আগে ব্যাংক ও এমএফএসের পৃথক কিউআর থাকায় লেনদেনে যে জটিলতা এবং সীমাবদ্ধতা ছিল, তা এখন দূর হয়েছে। মাত্র একটি কিউআরের মাধ্যমেই এখন সব প্রতিষ্ঠানে নির্বিঘ্ন লেনদেন সম্ভব, যা ক্যাশলেস অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করবে।

জাতীয় কিউআর চালুর ফলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় গ্রাহক ও মার্চেন্টদের লেনদেন কীভাবে সহজ হবে এবং ব্যাংকগুলোর ক্ষেত্রে এর ভূমিকা কী?

জাতীয় কিউআর চালুর ফলে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে একই কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন। ফলে মার্চেন্টদের একাধিক কিউআর প্রদর্শন বা পৃথক সিস্টেমের প্রয়োজন হবে না; লেনদেন হবে সহজ ও সাশ্রয়ী। অন্যদিকে, ব্যাংকগুলোর ডিজিটাল লেনদেনের পরিধি সম্প্রসারণ ও সমন্বিত পেমেন্ট ইকোসিস্টেম গড়তে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের ডিজিটাল আর্থিক অবকাঠামো ও অর্থনীতিতে ‘বাংলা কিউআর’-এর কৌশলগত গুরুত্ব এবং দীর্ঘমেয়াদি প্রভাব কী?

বাংলা কিউআর শুধু নতুন পেমেন্ট মাধ্যম নয়, এটি দেশের ডিজিটাল আর্থিক অবকাঠামোর কৌশলগত রূপান্তর। এই অভিন্ন প্ল্যাটফর্ম গ্রাহক, মার্চেন্ট, ব্যাংক ও এমএফএসকে যুক্ত করে ডিজিটাল লেনদেনের পরিধি বহুগুণ বাড়াবে। এর মাধ্যমে নগদনির্ভরতা কমবে, আর্থিক অন্তর্ভুক্তি বিস্তৃত হবে এবং জালিয়াতি, চুরি-ছিনতাই ও কর ফাঁকির মতো ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। দক্ষ ও স্বচ্ছ পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলে দেশের ডিজিটাল অর্থনীতিকে পরবর্তী ধাপে নিতে বাংলা কিউআর একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

বাংলা কিউআর চালুর ফলে ব্যাংকগুলোর প্রতিযোগিতার ধরনে কী পরিবর্তন আসবে এবং এটি তাদের ব্যবসায়িক মডেলে কীরূপ প্রভাব ফেলবে?

বাংলা কিউআর চালুর ফলে ব্যাংকগুলোর প্রতিযোগিতা শুধু নিজস্ব নেটওয়ার্ক বিস্তারে সীমাবদ্ধ থাকবে না; বরং গ্রাহক অভিজ্ঞতা, উদ্ভাবনী সেবা, নিরাপত্তা ও মূল্য সংযোজিত সেবায় তারা বেশি গুরুত্ব দেবে। আন্তঃপরিচালনযোগ্য এই প্ল্যাটফর্ম সবার জন্য সমান সুযোগ তৈরির মাধ্যমে বাজারে সুস্থ প্রতিযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করবে। ফলে ব্যাংকগুলো আরও গ্রাহকমুখী এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক মডেলে অগ্রসর হবে, যা দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

নগদনির্ভরতা কমিয়ে দেশে একটি ক্যাশলেস অর্থনীতি ও স্বচ্ছ ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলা কিউআর কীভাবে ভূমিকা রাখবে?

নগদনির্ভরতা কমিয়ে ডিজিটাল পেমেন্টকে সহজ, নিরাপদ ও সর্বজনগ্রাহ্য করতে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই অভিন্ন ব্যবস্থায় গ্রাহক ও মার্চেন্টের লেনদেনের বাধা কমার পাশাপাশি জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। মাত্র একটি কিউআর দিয়েই এখন বিভিন্ন ব্যাংক ও এমএফএস থেকে পেমেন্ট করা সম্ভব। ফলে আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হয়ে ক্যাশলেস অর্থনীতি গঠনের ভিত্তি আরও শক্তিশালী হবে।

প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত করবে
মো. আলতাফ হুসাইন
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক
ইসলামী ব্যাংক

দেশব্যাপী বাংলা কিউআর সম্প্রসারণে ইসলামী ব্যাংকের লক্ষ্য কী এবং এ কার্যক্রম বাস্তবায়নে ব্যাংকটি কী ধরনের কৌশল গ্রহণ করেছে?

দেশব্যাপী বাংলা কিউআর সম্প্রসারণে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে ইসলামী ব্যাংক। আমাদের লক্ষ্য, বিদ্যমান ও নতুন মার্চেন্টদের এর আওতায় এনে বিস্তৃত ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক গড়া। ৪০০ শাখা, ২৭৬ উপশাখা ও প্রায় ২ হাজার ৮০০ এজেন্ট আউটলেটের বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে এ কার্যক্রম বাস্তবায়িত হবে; যাতে দেশের সব প্রান্তের ব্যবসায়ী ও গ্রাহক সহজেই এ সুবিধা পান।

প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ী ও অনানুষ্ঠানিক খাতকে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় যুক্ত করতে বাংলা কিউআর কতটা কার্যকর?

ক্ষুদ্র, গ্রামীণ ও অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের সহজেই ডিজিটাল আর্থিক ব্যবস্থায় যুক্ত করতে পারাই বাংলা কিউআরের মূল শক্তি। ৪০০ শাখা, ২৭৬ উপশাখা ও প্রায় ২ হাজার ৮০০ এজেন্ট আউটলেটের মাধ্যমে ইসলামী ব্যাংক দেশব্যাপী এর সম্প্রসারণ করবে। সহজ নিবন্ধন, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত করে আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করা হবে।

বাংলা কিউআরের লেনদেনে গ্রাহকের নিরাপত্তা ও আস্থা নিশ্চিতে ইসলামী ব্যাংক কী পদক্ষেপ নিচ্ছে?

বাংলা কিউআরের নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকের মানদণ্ড, শক্তিশালী এনক্রিপশন, রিয়েল-টাইম মনিটরিং ও বহুমাত্রিক সাইবার সুরক্ষা কাঠামো অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি নিজস্ব তথ্য নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকের লেনদেনে সর্বোচ্চ সুরক্ষা দিতে ইসলামী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ পেমেন্টে গ্রাহকের আস্থাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বাংলাদেশ ব্যাংকের বাংলা কিউআর উদ্যোগের সবচেয়ে শক্তিশালী দিক কোনটি এবং এর সর্বোচ্চ সুফল পেতে কী ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি?

বাংলা কিউআর উদ্যোগের প্রধান শক্তি হলো, অভিন্ন ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট অবকাঠামো, যা ব্যাংক ও এমএফএসসহ সেবাদাতাদের নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করবে। তবে এর সুফল পেতে অংশীজনদের প্রযুক্তিগত সংযুক্তি, গ্রাহক-মার্চেন্ট সচেতনতা, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। এসব নিশ্চিত হলে এটি দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক করবে।

বাংলা কিউআর কি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর মধ্যকার প্রতিযোগিতা কমিয়ে দেবে? এ বিষয়ে আপনার অভিমত কী?

উত্তর: বাংলা কিউআর ব্যাংক ও এমএফএসের প্রতিযোগিতা না কমিয়ে একে আরও ইতিবাচক এবং গ্রাহককেন্দ্রিক করবে। এই অভিন্ন প্ল্যাটফর্মে মূলত সেবার মান, উদ্ভাবন, নিরাপত্তা ও মূল্য সংযোজিত সেবার ভিত্তিতে প্রতিযোগিতা হবে। ফলে সুস্থ প্রতিযোগিতা ও নতুন উদ্ভাবন বাড়ার পাশাপাশি গ্রাহক এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম সবচেয়ে বেশি উপকৃত হবে।

আগামী এক বছরে বাংলা কিউআরের সফলতা মূল্যায়নে কোন তিনটি সূচক গুরুত্বপূর্ণ হবে?

আগামী এক বছরে বাংলা কিউআরের সফলতায় তিনটি বিষয় মূল বিবেচ্য হবে— প্রথমত, মার্চেন্ট ও গ্রাহক যুক্ত হওয়ার হার; দ্বিতীয়ত, লেনদেনের সংখ্যা ও আর্থিক পরিমাণ বৃদ্ধি এবং তৃতীয়ত, গ্রাহকের সাইবার নিরাপত্তা। এসব সূচক ইতিবাচক হলে এটি দেশের ক্যাশলেস সমাজ ও ডিজিটাল অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বাংলা কিউআরব্যাংকএমএফএসডিজিটাললেনদেনসাক্ষাৎকার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৫

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪২

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    নেই সিমন-ইয়ামাল

    নেই সিমন-ইয়ামাল

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    ২৩ জুলাই ২০২৬, ০১:৫১

    ওফেলিয়া: মঞ্চনাটক, চিত্রকলা ও চলচ্চিত্রে

    ওফেলিয়া: মঞ্চনাটক, চিত্রকলা ও চলচ্চিত্রে

    ২৩ জুলাই ২০২৬, ০২:১৪

    জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরের উল্টো রথযাত্রা আগামীকাল

    জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরের উল্টো রথযাত্রা আগামীকাল

    ২৩ জুলাই ২০২৬, ০২:১৩

    আমার ওডিসি

    আমার ওডিসি

    ২৩ জুলাই ২০২৬, ০২:১১

    আগে বিল, পরে কাজ!

    আগে বিল, পরে কাজ!

    ২৩ জুলাই ২০২৬, ০১:৩৮

    সবকিছুই আমার কাছে নাচ মনে হয়

    সবকিছুই আমার কাছে নাচ মনে হয়

    ২৩ জুলাই ২০২৬, ০১:৩৯

    advertiseadvertise