ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলো বাংলা কিউআর (Bangla QR) কোডের যাত্রা। নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রযুক্তিনির্ভর, দ্রুত ও নিরাপদ লেনদেনের যে স্বপ্ন দীর্ঘদিন লালিত হয়েছে, বাংলা কিউআর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক যুগান্তকারী উদ্যোগ। দেশের বিভিন্ন ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সেবাকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে এটি শুধু লেনদেনের পদ্ধতিই বদলে দেবে না, বরং ডিজিটাল অর্থনীতির ভিত্তিকেও আরও সুদৃঢ় করবে।এতদিন একজন গ্রাহককে ভ...