Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

সম্ভাবনাময় বাংলা কিউআর

agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:২৮
সম্ভাবনাময় বাংলা কিউআর

গ্রাফিকস: আগামীর সময়

ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলো বাংলা কিউআর (Bangla QR) কোডের যাত্রা। নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রযুক্তিনির্ভর, দ্রুত ও নিরাপদ লেনদেনের যে স্বপ্ন দীর্ঘদিন লালিত হয়েছে, বাংলা কিউআর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক যুগান্তকারী উদ্যোগ। দেশের বিভিন্ন ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সেবাকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে এটি শুধু লেনদেনের পদ্ধতিই বদলে দেবে না, বরং ডিজিটাল অর্থনীতির ভিত্তিকেও আরও সুদৃঢ় করবে।

এতদিন একজন গ্রাহককে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা কিউআর কোড ব্যবহার করতে হতো। একজন দোকানিও বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক কিউআর টানিয়ে রাখতে বাধ্য হতেন। এতে যেমন বিভ্রান্তি ছিল, তেমনি ছিল সময় ও ব্যবস্থাপনার অতিরিক্ত ঝামেলা। বাংলা কিউআর সেই জটিলতার অবসান ঘটিয়েছে। এখন একটিমাত্র কিউআর কোড স্ক্যান করেই বিভিন্ন ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট থেকে সহজে অর্থ পরিশোধ করা সম্ভব হবে। সাধারণ মানুষের ভাষায় এটি সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত লেনদেন।

বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তার গত এক দশকে অভাবনীয়। শহর থেকে গ্রাম, বড় ব্যবসা থেকে ক্ষুদ্র উদ্যোক্তা— সবখানেই ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা বেড়েছে। বাংলা কিউআর এই বিস্তারকে আরও বেগবান করবে। বিশেষ করে ক্ষুদ্র দোকানি, ভ্রাম্যমাণ ব্যবসায়ী, কৃষিপণ্য বিক্রেতা কিংবা হাট-বাজারের ব্যবসায়ীরা খুব সহজেই এ ব্যবস্থার আওতায় আসতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেনের স্বচ্ছতা বাড়বে এবং ব্যবসার হিসাবনিকাশও হবে আরও সুশৃঙ্খল।

এই উদ্যোগের সবচেয়ে বড় শক্তি হলো আর্থিক অন্তর্ভুক্তি। দেশের অনেক মানুষ এখনো প্রথাগত ব্যাংকিং সেবার বাইরে থাকলেও মোবাইল আর্থিক সেবার সঙ্গে যুক্ত। বাংলা কিউআর সেই মানুষদেরও আধুনিক ডিজিটাল অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসবে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। নগদ অর্থের সংকট বা খুচরা টাকার ঝামেলা ছাড়াই তারা ব্যবসা পরিচালনা করতে পারবেন। গ্রাহকও পাবেন দ্রুত ও নির্ভরযোগ্য সেবা। ডিজিটাল রেকর্ড তৈরি হওয়ায় ব্যাংকঋণসহ বিভিন্ন আনুষ্ঠানিক আর্থিক সেবা পাওয়ার সুযোগ জোরদার হবে।

যেকোনো নতুন উদ্যোগের মতো বাংলা কিউআর বাস্তবায়নেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো ইন্টারনেট সংযোগ সবসময় স্থিতিশীল নয়। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বা প্রবীণ নাগরিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অভ্যস্তও নন। আবার সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতার ঘাটতিও অস্বীকার করার উপায় নেই। অবশ্য এসব সমস্যা এমন নয়, যা সমাধান করা অসম্ভব।

বাংলা কিউআরকে সফল করতে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করে ডিজিটাল লেনদেনের প্রতি আস্থা ও সচেতনতা বাড়াতে হবে। প্রযুক্তি তখনই সফল হয়, যখন তা মানুষের জীবনকে সহজ করে এবং সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে।

বাংলা কিউআর শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়; এটি একটি আধুনিক, স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রতীক। ভবিষ্যতের বাংলাদেশ হবে এমন এক অর্থনীতির দেশ, যেখানে একটি ছোট্ট কিউআর কোডই হয়ে উঠবে আস্থা, স্বচ্ছতা এবং অগ্রগতির প্রতীক। সঠিক পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং সর্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর নিঃসন্দেহে দেশের ডিজিটাল অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে এবং উন্নত বাংলাদেশের অভিযাত্রাকে আরও এগিয়ে নেবে।

ডিজিটালবাংলাদেশবাংলা কিউআরএমএফএস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    advertiseadvertise