Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

হারানো কুড়ানো অস্ত্রে শঙ্কা

agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:৫১
হারানো কুড়ানো অস্ত্রে শঙ্কা

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামের পরিত্যক্ত ফেদা পুকুরপাড়ে মেলে এক আশ্চর্য আগ্নেয়াস্ত্র। জার্মানির হেকলার অ্যান্ড কক কোম্পানির তৈরি এইচকেজি-থ্রি সিরিজের ভারী সামরিক রাইফেল। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি বেশ পুরনো। ইতিহাস বলছে, বিগত দেড় দশকে দেশের অপরাধে এই মারণাস্ত্রের ছায়াও পড়েনি। অথচ ঝোপঝাড় থেকে কুড়িয়ে পাওয়া ভাঙাচোরা ধাতুর খণ্ডটিই এখন ঘুম হারাম করছে গোয়েন্দাদের। আপাতদৃষ্টে নিষ্ক্রিয় মনে হলেও, এই একখানা অব্যবহৃত রাইফেলই কি তবে জানান দিচ্ছে কোনো গভীর বিপদের আগাম বার্তা? দক্ষিণ এশিয়ার কোনো রাষ্ট্রীয় বাহিনী যে অস্ত্র ছুঁয়েও দেখে না, আন্ডারওয়ার্ল্ডের গহিনে কোন ফাঁক গলে পৌঁছে গেল সেই মারণাস্ত্র?

উত্তর খুঁজতে গেলে চোখ ফেরাতে হয় পাশের দেশে। মিয়ানমারের আরাকান সীমান্ত এখন ফুটন্ত কড়াই। সেনা জান্তার অবরোধে বিদীর্ণ রাখাইনে অর্থ আর খাবারের তীব্র টান। সীমান্তপাড় থেকে যে খবর ভাসছে, তাতে স্পষ্ট, প্রাণ বাঁচাতে এখন রক্ত কেনাবেচায় নেমেছে সেখানে গজিয়ে ওঠা সশস্ত্র দলগুলো। টাকা তুলে আনতে অস্ত্র বেচতেও দ্বিধা নেই তাদের। সেই চোরাপথ ধরেই হয়তো আন্তর্জাতিক চক্রের হাত ঘুরে চট্টগ্রামের মাটিতে এসে পড়েছে এই ‌‘হেভিমেটাল’ অস্ত্র। দেশের সীমান্ত কি তবে সত্যিই ফুটো ছাঁকনি? পাহাড়ি সশস্ত্র গ্রুপ কিংবা রোহিঙ্গা আস্তানা পেরিয়ে এই অস্ত্র সাধারণ অপরাধীদের হাতে যাওয়া একেবারেই অসম্ভব নয়। প্রশ্ন হলো, যদি একটি বন্দুকের সন্ধান মিলে থাকে, তবে আড়ালে আরও কত-শত মারণাস্ত্র শান্তিতে ডালপালা মেলে ওত পেতে আছে?

ভয়ের চিত্রটি শুধু সীমান্তেই আটকে নেই। একই সঙ্গে চোখ রাখতে হয় ভেতরের জংধরা রাজনীতির দিকেও। ক্ষমতার পালাবদলে হঠাৎ হাওয়া হয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বৈধ অস্ত্র এখন কার্যত চিরতরে নিখোঁজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু জমা পড়েনি ১০ হাজারের বেশি। সব হয়ে গেছে অবৈধ। 

ঘরের ভেতরে হাজার হাজার অবৈধ অস্ত্রের অবাধ মজুদ, আর সীমান্ত গলে ঢুকে পড়া জার্মানির এই দুর্ধর্ষ স্নাইপার— দুইয়ে মিলে দেশটা যেন একটা জীবন্ত বারুদস্তূপ। লাইসেন্স বাতিল করে কড়া হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠালেই কি উবে যাবে হিংসার রাজনীতি? অপরাধী চক্র যে মুহূর্তে সীমান্তে অস্ত্র কেনাবেচার ব্যবসায় সফল হয়, সে মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি নির্দেশ স্রেফ কাগজের টুকরা হয়ে যায়।

এই রাইফেল উদ্ধার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তীব্র রাজনৈতিক ও নিরাপত্তা ব্যর্থতার হুঁশিয়ারি। সীমান্ত পাহারা যেখানে এতটাই ঢিলেঢালা যে, হেভি আর্মস অনায়াসে দেশে ঢুকে পড়ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সঙ্গিন, তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনীতির আশ্রয়পুষ্ট পাচারকারী আর আন্ডারওয়ার্ল্ডের এই সিন্ডিকেট অত্যন্ত বিষাক্ত। এই চোরাচালানকে বন্ধ করা না গেলে নাগরিক জীবনের নিরাপত্তা শুধুই উপহাসে পরিণত হবে।

গোয়েন্দা সংস্থাগুলো কি অঘটন ঘটার পর শুধু কৌতূহল প্রকাশ করে দায়িত্ব সারবে? আন্ডারওয়ার্ল্ড আর আন্তর্জাতিক চোরাচালানিদের এই মারাত্মক রসায়ন সময় থাকতে নিষ্ক্রিয় করতে হবে। না হলে কালকের কোনো সকালেই হয়তো আমাদের জনপদের যেকোনো শহর হয়তো পরিণত হবে আধুনিক কসাইখানায়। অলিগলিতে তখন রাজত্ব করবে ঘাতকের দল। শুধু একটি রাইফেল উদ্ধারের ফাইল চেপে রাখলেই সত্যিটা চাপা থাকে না। অস্ত্রের ঝনঝনানির এই আলামত হেলাফেলা না করে, সেগুলো বিস্ফোরিত হওয়ার আগেই তৎপর হতে হবে।

অস্ত্রশঙ্কাপরিত্যক্তরাইফেলসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!