খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, দুজন আটক
খুলনা অফিস

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে মহানগরীর শিববাড়ি মোড়ে এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ১৫-২০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেঁতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। তবে এ সময় অন্যরা পালিয়ে যান।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের নাম- পরিচয় জানাতে পারেনি পুলিশ।



