Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘গুপ্ত’ লিখে ফেসবুকে পোস্ট, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৩৬
‘গুপ্ত’ লিখে ফেসবুকে পোস্ট, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩

হাসপাতালে আহতরা

ঘটনার শুরু একটি ফেসবুক পোস্ট ঘিরে। মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার কৃষক দল নেতা মো. শাহাবুদ্দিন নিজের ফেইসবুকে একটি পোস্ট দেন। এতে লেখা ছিল একটি শব্দ— গুপ্ত। ওই পোস্টে মন্তব্য করেন রত্নাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মিসবাহ ও তানভীর। তাঁরা দুজনই ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। মন্তব্য-পাল্টা মন্তব্য করতে থাকেন জামায়াত ও বিএনপির স্থানীয় কর্মী-সমর্থক। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

বুধবার সন্ধ্যা নাগাদ ফেসবুকে শুরু হওয়া বিবাদ ছড়িয়ে পড়ে বাস্তবেও। সন্ধ্যা ছয়টার দিকে কোটবাজারের চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় শাহাবুদ্দিনকে ঘিরে ফেলেন মন্তব্যকারী কয়েকজন। সেখানে উভয়পক্ষের কর্মীরাই জড়ো হন। ফেসবুক পোস্ট থেকে শুরু হওয়া বাগবিতণ্ডা রূপ নেয় হাতাহাতিতে। তারপর শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। কয়েক মিনিটের মধ্যে পুরো মার্কেট এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত দোকান বন্ধ করে দেন দোকানিরা। প্রাণ বাঁচাতে দ্রুত সরে পরেন সাধারণ ক্রেতারা।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

০২ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে রাত পর্যন্ত পুরো এলাকায় বিরাজ করে উত্তেজনা। সংঘর্ষে আহত হন তিনজন। এরা হলেন— জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় দোকানদার মো. রুবেল, উখিয়ার তেলিপাড়া এলাকার শিবির সমর্থক জাহিদুল ইসলাম এবং রাজাপালং ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ফেসবুক পোস্টদাতা শাহাবুদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, আহত তিনজনকে দ্রুত নেওয়া হয় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা উপেক্ষা, কেন্দ্রে ঢুকে এমপির ফেসবুক লাইভ

২১ এপ্রিল ২০২৬

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখছে পুলিশ। নিয়ন্ত্রণে আছে এলাকার পরিস্থিতি। ‘ঝুঁকি এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আহতদের পক্ষে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’, যোগ করেন তিনি।

গুপ্তসংঘর্ষআহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক