Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

এসএসসি পরীক্ষা

নিষেধাজ্ঞা উপেক্ষা, কেন্দ্রে ঢুকে এমপির ফেসবুক লাইভ

  • মন্ত্রীর সিদ্ধান্তের দিকে তাকিয়ে শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২০:০৯
শেয়ার করুন:
নিষেধাজ্ঞা উপেক্ষা, কেন্দ্রে ঢুকে এমপির ফেসবুক লাইভ

সংগৃহীত ছবি

এসএসসি পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করে ফেসবুক লাইভ করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তার এমন কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্যদের কেন্দ্র পরিদর্শনের বৈধতা ও সীমাবদ্ধতা নিয়ে স্পষ্ট সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সকাল ১০টা ১০ মিনিটে পরীক্ষা শুরু হওয়ার পরপরই এমপি সেলিম ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। লাইভে তাকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে বিভিন্ন কক্ষে প্রবেশ, পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলা এবং প্রশ্নপত্র নিয়ে মন্তব্য করতে দেখা যায়।

পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া অন্য কারও পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। বিষয়টি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির উদ্বেগ প্রকাশ করেন।

তিনি জানান, শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশনা ছিল, কোনো জনপ্রতিনিধি দলবল নিয়ে বা পরীক্ষার্থীদের বিরক্ত করে কেন্দ্রে যেতে পারবেন না। বিষয়টি এরই মধ্যে মন্ত্রীকে জানানো হয়েছে এবং পরবর্তী পরীক্ষার জন্য চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন জানান, গণমাধ্যমের মাধ্যমেই তারা বিষয়টি জেনেছেন। পরীক্ষার কক্ষ অত্যন্ত সংবেদনশীল স্থান; সেখানে পরিদর্শনের সময় লাইভ সম্প্রচার বা পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এক মতবিনিময় সভায় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কঠোরভাবে জানিয়েছিলেন, স্থানীয় সংসদ সদস্যরা সঙ্গী-সাথী নিয়ে হল পরিদর্শনে যেতে পারবেন না এবং পরীক্ষার্থীদের কোনোভাবেই বিরক্ত করা যাবে না। কেন্দ্র সচিবদের এ বিষয়ে কঠোর নজরদারির দায়িত্ব দেওয়া হলেও প্রথম পরীক্ষাতেই তার ব্যত্যয় ঘটেছে।

এসএসসি পরীক্ষাফেসবুক লাইভএমপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু