Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে প্রস্তুতি, সাজছে সড়ক

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৫:১৩
তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে প্রস্তুতি, সাজছে সড়ক

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরে গাজীপুরের কাপাসিয়াতেও সড়কের ব্রিজ ও কালভার্টগুলোতেও নতুন করে রং করা হচ্ছে। ছবি: আগামীর সময়

সরকারে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রবিবার তার সফর ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে কিশোরগঞ্জে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য চলাচলের পথ গাজীপুরের কাপাসিয়াতেও সড়ক পরিচ্ছন্নতা, সংস্কারসহ জোরেশোরে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ।

প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সফর নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় আড়াই থেকে তিন হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। সফরের বিভিন্ন ভেন্যুসহ জোরদার করা হয়েছে সড়ককেন্দ্রিক নিরাপত্তাও।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ৯টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছানোর কথা আছে তার। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন। একই এলাকায় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১২টায় কটিয়াদীর উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। সেখান থেকে বেলা ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে যাবেন। বেলা ১টায় সেখানে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

মৎস্য খাতের কর্মসূচি শেষে বেলা ১টা ৪৫ মিনিটে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা আড়াইটায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। একই স্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

বিকাল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকাল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন

অস্ত্রের বল বাড়াচ্ছে শান্তিকামী জাপান, সিঁদুরে মেঘ দেখছে চীন

১৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে মাঠ ও মঞ্চ প্রস্তুতের পাশাপাশি বিভিন্ন স্থানে সাজসজ্জার কাজ চলছে। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের ভেন্যু ও সড়ককেন্দ্রিক নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য চলাচলের পথ হিসেবে ব্যবহৃত গাজীপুরের রাজেন্দ্রপুর-কাপাসিয়া-টোক থানার ঘাট সড়কেও পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। আজ শুক্রবার কাপাসিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশে জমে থাকা আগাছা, ময়লা-আবর্জনা ও বর্জ্য অপসারণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানের খানাখন্দ মাটি ও অন্যান্য উপকরণ দিয়ে ভরাট করা হয়েছে।

সড়কের ব্রিজ ও কালভার্টগুলোতেও নতুন করে রং করা হচ্ছে। সড়কসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা পরিষ্কার করে রঙের কাজ চলছে। এতে কয়েক দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ এই সড়কের চেহারায় পরিবর্তন এসেছে।

কাপাসিয়ার ফকির মজনু শাহ সেতুতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন অচল থাকা সেতুর বাতি সচল করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন বাতি নষ্ট থাকায় রাতে সেতু এলাকায় অন্ধকার থাকত। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাতিগুলো মেরামত ও সচল হওয়ায় এখন রাতে সেতুটি আলোকিত হচ্ছে।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ জানিয়েছেন, রাজেন্দ্রপুর থেকে টোক থানার ঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় কাজ করা হয়েছে। ফকির মজনু শাহ সেতুর বাতিও সচল করা হয়েছে।

বীর উজলী বাজারের বাসিন্দা আফসার উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাস্তা পরিষ্কার, খানাখন্দ ভরাট ও সেতুতে রং করার কাজ হচ্ছে। এসব কাজ নিয়মিত করা হলে সাধারণ মানুষ সারা বছরই সুফল পাবেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। পাকুন্দিয়ার টুকের ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন ভেন্যু, মোড় ও কর্মসূচির স্থানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে।

কিশোরগঞ্জের সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক যোগাযোগ নতুন নয়। ১৯৯৮ সালে প্রথমবার তিনি কিশোরগঞ্জে যান। ২০২৫ সালের সেপ্টেম্বরে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভৈরব স্টেডিয়ামে বিএনপির নির্বাচনী জনসভাতেও বক্তব্য দেন তারেক রহমান।

কিশোরগঞ্জকিশোরগঞ্জ সফরপ্রধানমন্ত্রীতারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!