Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কক্সবাজারে পর্যটকের মৃত্যুতে প্যারাসেইলিং পরিচালক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১৩:০৪
কক্সবাজারে পর্যটকের মৃত্যুতে প্যারাসেইলিং পরিচালক গ্রেপ্তার

কক্সবাজারে পর্যটকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার প্যারাসেইলিং পরিচালক মো. ফরিদ। ছবি: সংগৃহীত

কক্সবাজারে পর্যটকের মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং প্রতিষ্ঠানের প্রধান মো. ফরিদকে (৪৫) ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৫ কক্সবাজার ও র‌্যাব-৪ ঢাকার যৌথ অভিযানে মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদের বাড়ি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকায়। র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে পীরেরবাগের আজাদ মিনি মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গত ১ আগস্ট দুপুরে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে রশি ছিঁড়ে সাগরে ডুবে যান অক্ষর শৌভিক রায় (৩১)। পরে উদ্ধার করা হয় খুলনা থেকে যাওয়া এই যুবকের মরদেহ। এ ঘটনায় তার বোন মেধা মৃত্তিকা রায় সদর থানায় হত্যা মামলা করেন। ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং’ এর পরিচালক মো. ফরিদকে করা হয় মামলার প্রধান আসামি।

এজাহারে বলা হয়েছে, প্যারাসেইলিং পরিচালনায় নিরাপত্তাজনিত অবহেলা ছিল। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়নি। দেরিতে উদ্ধারের পর সদর হাসপাতালে নেওয়া হলে অক্ষরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

পর্যটকের মৃত্যুর পর প্রকাশ্যে প্যারাসেইলিংয়ের ভয়াবহ অনিয়ম

০২ আগস্ট ২০২৬



র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজার থেকে ঢাকায় পালিয়ে আত্মগোপনের কথা স্বীকার করেছেন ফরিদ। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এসব জানিয়েছেন র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।

অক্ষর শৌভিক রায়ের মৃত্যুর ঘটনা কক্সবাজারের পর্যটন খাতে নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। অভিযোগ রয়েছে, বৈরী আবহাওয়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই প্যারাসেইলিং প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক আত্মগোপনে চলে যান এবং প্রশাসন প্যারাসেইলিংয়ের যন্ত্রপাতি জব্দ করে।

অক্ষরের ভগ্নিপতি আলিমুজ্জামান সিফাত বলেছিলেন, প্যারাসুটের দড়ি ছিঁড়ে যাওয়ার পর অক্ষর সাগরে পড়ে মারা যান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তার ভাষ্য, প্রশাসনের পক্ষ থেকেই পরে বলা হয়েছে, অক্ষর যে প্যারাসেইলিংয়ে উঠেছিলেন সেটি অবৈধ ছিল। ‘যদি সেটি অবৈধই হয়ে থাকে, তাহলে সেটি কীভাবে পরিচালিত হচ্ছিল, সেই প্রশ্নের উত্তর প্রশাসনকে দিতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘মানুষ আনন্দ ও বিনোদনের জন্য কক্সবাজারে যায়। সেখানে বৈধভাবে পরিচালিত হচ্ছে ভেবে পর্যটকরা এসব সেবা গ্রহণ করেন। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সেই দায়িত্বে অবহেলার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাই কক্সবাজার জেলা প্রশাসন ও পর্যটন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।’

স্থানীয় সূত্র ও পর্যটনসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত এক দশকে একই প্রতিষ্ঠানের প্যারাসেইলিং থেকে ছিটকে সাগরে পড়ে, ঝাউবাগানে আটকে কিংবা বালুচরে আছড়ে পড়ে আহত হয়েছেন অন্তত ১৯ পর্যটক। এরপরও কার্যকর নিয়ন্ত্রণ বা জবাবদিহি নিশ্চিত হয়নি।


কক্সবাজারপ্যারাসেইলিংপর্যটকপর্যটনসৈকতসমুদ্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’