কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরে ঘুরে পর্যটকদের বলতেন, ‘ভাইয়া, একটা গান শুনাই?’ বয়স তখন খুবই কম। হাতে মাইক নেই, বাদ্যযন্ত্র নেই, নেই কোনো মঞ্চও। ছিল শুধু গান গাওয়ার আগ্রহ আর অভাবের সংসার। সেই জাহিদ হাসান একসময় ‘মধু হই হই’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন। কণ্ঠের প্রশংসা ছড়িয়ে পড়ায় সুযোগ পান বিজ্ঞাপনে গান গাওয়ার। সৈকতের গণ্ডি পেরিয়ে ঢাকার বিভিন্ন মঞ্চে গান করেছেন। কাজ করেছেন কক্সবাজারের পাঁচ তারকা মানের সায়মান হোটেলেও। তখন মনে হয়েছিল, গানই হয়তো বদলে দেবে তার জীবন।কিন্তু সময় সব হিসাব এক র...