Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

গুহা পেরিয়ে সাঁতরে যেতে হয় যে সৈকতে

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৯:৪৫
গুহা পেরিয়ে সাঁতরে যেতে হয় যে সৈকতে

এই সৈকতের জন্ম পুরোপুরি প্রাকৃতিক নয়।

মেক্সিকোতে এখন বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বের নানা প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা ছুটে যাচ্ছেন দেশটিতে। কিন্তু খেলার ফাঁকে যদি কেউ মেক্সিকোর আরেকটি বিস্ময় দেখতে চান, তবে তার তালিকায় অবশ্যই থাকা উচিত মারিয়েতাস দ্বীপপুঞ্জের ‘হিডেন বিচ’ বা লুকানো সৈকত। এমন এক সৈকত, যেখানে যেতে হলে শুধু টিকিট কিনলেই হয় না—লাগে বিশেষ অনুমতি, আর পৌঁছাতে হয় সমুদ্রের গুহা পেরিয়ে সাঁতরে!

সমুদ্রের বুকে লুকিয়ে থাকা এক স্বপ্নসৈকত
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জনপ্রিয় পর্যটন শহর পুয়ের্তো ভালিয়ার্তার কাছে অবস্থিত মারিয়েতাস দ্বীপপুঞ্জ। জনমানবহীন এই দ্বীপগুলো প্রকৃতির এক অনন্য ভাণ্ডার। প্রবাল, রঙিন মাছ, স্বচ্ছ নীল জল আর বিরল সামুদ্রিক প্রাণীর কারণে এলাকাটি বহু বছর ধরেই সংরক্ষিত।
এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান ‘প্লায়া দেল আমোর’ বা ‘লাভার্স বিচ’, যা বেশি পরিচিত হিডেন বিচ নামে। সৈকতটি আসলে একটি বিশাল গর্ত বা ক্রেটারের ভেতরে অবস্থিত। চারপাশে উঁচু পাথুরে দেয়াল, ওপরে খোলা আকাশ—দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই গোপন কোনো রাজ্য তৈরি করে রেখেছে।

তবে এই সৈকতের জন্ম পুরোপুরি প্রাকৃতিক নয়। বিশ শতকের শুরুতে মেক্সিকান সেনাবাহিনীর বোমা পরীক্ষার ফলে দ্বীপে যে বিশাল গর্ত সৃষ্টি হয়েছিল, পরে সমুদ্রের ক্ষয়প্রক্রিয়ায় তা আজকের এই বিস্ময়কর রূপ নেয়।

কেন এত কড়াকড়ি?
মারিয়েতাস দ্বীপপুঞ্জ বর্তমানে একটি সংরক্ষিত সামুদ্রিক অভয়ারণ্য। এখানে রয়েছে বহু বিরল প্রাণী ও উদ্ভিদের আবাস। বিশেষ করে বিখ্যাত নীল-পা-ওয়ালা পাখি ব্লু-ফুটেড বুবি এখানে প্রজনন করে।
পরিবেশ রক্ষার স্বার্থে প্রতিদিন মাত্র সীমিতসংখ্যক পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুরো দ্বীপ এলাকায় দিনে ৬২৫ জনের বেশি দর্শনার্থী যেতে পারেন না। আর হিডেন বিচে প্রবেশের সুযোগ পান মাত্র ১১৬ জন। ফলে কয়েক সপ্তাহ আগে থেকেই অনুমতি সংগ্রহ করতে হয়।

দ্বীপের আশপাশে মাছ ধরা, শিকার করা, প্রবাল স্পর্শ করা কিংবা নির্দিষ্ট এলাকার বাইরে যাওয়াও নিষিদ্ধ। নিয়ম মানা হচ্ছে কি না, তা তদারকি করতে জাতীয় রক্ষীবাহিনীর সদস্যরা নৌকায় টহল দেন।

গুহা পেরিয়ে পৌঁছাতে হয় সৈকতে

হিডেন বিচে যাওয়ার অভিজ্ঞতাটাই যেন এক রোমাঞ্চকর অভিযান। ছোট নৌকায় করে দ্বীপের কাছে পৌঁছানোর পর পর্যটকদের হেলমেট দেওয়া হয়। এরপর সমুদ্রের ঢেউয়ের মধ্যে একটি প্রায় ১০০ ফুট দীর্ঘ গুহা সাঁতরে পার হতে হয়।

গুহার অন্ধকার অংশ পেরিয়ে সামনে এগোতেই ধীরে ধীরে উন্মোচিত হয় এক অবিশ্বাস্য দৃশ্য—সাদা নরম বালু, হালকা অ্যাকোয়া রঙের জল আর চারদিকে বৃত্তাকার পাথুরে দেয়াল। যেন পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা আরেক পৃথিবী।
আজকের পৃথিবীতে যেখানে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো প্রায়ই ভিড়ে ঠাসা, সেখানে মারিয়েতাস দ্বীপপুঞ্জের হিডেন বিচ যেন এক ব্যতিক্রম। কঠোর সংরক্ষণনীতি আর সীমিত প্রবেশাধিকারের কারণে জায়গাটি এখনো তার প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই অক্ষুণ্ণ রাখতে পেরেছে।

সূত্র: মিডলজার্নি ডট কম 

সৈকতসমূদ্রবিচমেক্সিকোমেক্সিকো ফুটবলগুহাভ্রমণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’