কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়ে খুলনার পর্যটক অক্ষর শৌভিক রায় (৩০)। এ ঘটনায় মারা যান তিনি। তার মৃত্যুর পরই আবারও সামনে এসেছে উপকূলীয় পর্যটনের অন্যতম আকর্ষণ প্যারাসেইলিংয়ের নিরাপত্তাহীনতার চিত্র। প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও কার্যকর তদারকি ছাড়াই পরিচালিত হচ্ছিল এই উচ্চঝুঁকিপূর্ণ বিনোদন কার্যক্রম। স্থানীয় সূত্র ও পর্যটনসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত এক দশকে একই প্রতিষ্ঠানের প্যারাসেইলিং থেকে...