Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আসামিকে মারধর করায় এসআইয়ের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৫:৩৩
শেয়ার করুন:
আসামিকে মারধর করায় এসআইয়ের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের রায়পুরে একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামিকে থানা হেফাজতে এনে মারধরের অভিযোগে এসআই সুদীপ্ত নাথ দীপ্তের বিরুদ্ধে এফআইআর জমার নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এ নির্দেশ দেন রায়পুর আমলি অঞ্চলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হক।

আদালতের জারিকারক মো. মাসুদ জানিয়েছেন, জিআর-১৮৩/২৬ নম্বর মামলায় গ্রেপ্তার আসামি শাওনকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। তখন শাওন দাবি করেন, থানায় তদন্ত কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত তাকে মারধর করেছেন।

তিনি আরও বলেছেন, পরে আদালতের নির্দেশে জেলা সিভিল সার্জনের মাধ্যমে শাওনের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা হয়। ওই প্রতিবেদনে মারধরের আলামত পাওয়া যাওয়ায় আইন অনুযায়ী এসআই সুদীপ্ত নাথ দীপ্তের বিরুদ্ধে এফআইআর গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ মে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা বাবুলের প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় বাবুল একই গ্রামের শাওনের বিরুদ্ধে অভিযোগ দেন। পরে ১৭ জুন মামলাটি নেয় পুলিশ।

একই দিন ভোরে রায়পুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এমদাদ উল্লাহ ও সোহাগ নামে আরও দুজনকে আটক করা হয়। পরে তদন্ত কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত তিনজনকেই আদালতে সোপর্দ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে এসআই সুদীপ্ত নাথ দীপ্তের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেছেন, ‘দীপ্তর বিরুদ্ধে এফআইআর নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এখনো আদালতের কোনো নির্দেশনা পাইনি।’

মামলাএসআইপুলিশলক্ষ্মীপুরগ্রেপ্তারমারধর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে