শরণখোলা
ইঞ্জিন বিকল হওয়ায় ৫ দিন সাগরে ভাসছিলেন ৮ জেলে, জীবিত উদ্ধার

ছবি: আগামীর সময়
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনিসংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ উদ্ধার করা হয় জেলেদের।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের
২৫ সেপ্টেম্বর ২০২৬
মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন আরো জানান, উদ্ধারকৃত জেলেদের স্টেশন অফিসে এনে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে জেলেদের।
উদ্ধার হওয়া জেলেদের সঠিক নাম-পরিচয় জানাতে না পারলেও তারের বাড়ি বরগুনায় বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।




