Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

শরণখোলা

‘সিডর কাইড়া নিছে স্বজন, আমাগোরে জানি কবে ভাসাইয়া লইয়া যায়’
‘সিডর কাইড়া নিছে স্বজন, আমাগোরে জানি কবে ভাসাইয়া লইয়া যায়’
ভয়াল সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও বাগেরহাটের শরণখোলায় এখনো ঘরহারা শত শত পরিবার। তাদের ভাগ্যে জোটেনি স্থায়ী আশ্রয়। বলেশ্বর নদের অব্যাহত ভাঙনে বসতভিটা হারিয়ে এসব পরিবারের অনেকের ঠাঁই হয়েছে বেড়ি বাঁধের ঢালে। কেউ কেউ নদীর তীরের শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে বেঁচে আছেন। প্রতিনিয়ত নদীর গর্জন, জোয়ারের পানি আর ভাঙনের আতঙ্ক নিয়ে কাটছে তাদের দিন-রাত। একদিকে নদীভাঙন, অন্যদিকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়। নেই নিজস্ব জমি, নেই নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা। ফলে অন্য কোথাও যাওয়ার উপায় না থাকায় ঝুঁকিপূর্ণ জেনেও বাঁধের বাইরে এ...
সারা দেশ•১ দিন আগে
ছোট ভাইয়ের দাফন শেষেই মারা গেলেন বড় ভাই
শরণখোলা ● ছোট ভাইয়ের দাফন শেষেই মারা গেলেন বড় ভাই
ছোট ভাইয়ের জানাজা ও দাফন শেষ করে ঘরে ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বড় ভাই। নিহত দুই ভাই হলেন আ. হাকিম তালুকদার (৮০) ও তার বড় ভাই আ. আজিজ তালুকদার (৮২)।পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মারা যান ছোট ভাই আ. হাকিম তালুকদার। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বড় ভাই আজিজ তালুকদার। জানাজা শেষে বাড়িতে ফিরে দাফনেও উপস্থিত ছিলেন। তবে দাফন শেষ করে ঘরে যাওয়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।বাগেরহাটের শরণখোল...
সারা দেশ•৩ দিন আগে
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল লতিকা হেলেন পিংকির। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই স্বপ্ন পূরণে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার কথা ছিল তার। ভর্তি ফি, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ মায়ের কাছ থেকে নিয়েছিলেন ৯ হাজার টাকা। কিন্তু যাওয়ার আগে মায়ের কাছে আর মাত্র ১০০ টাকা চেয়েছিলেন পিংকি। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি ও বকাঝকার একপর্যায়ে অভিমান করে নিজের শোবার ঘরে চলে যান তিনি। এরপর বন্ধ করে দেন ঘরের দরজ...
সারা দেশ•১১ দিন আগে
শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমান মীর (৩১) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চালরায়েন্দা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার ঘর তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করে পুলিশ। গ্রেপ্তার রুমান মীর চালরায়েন্দা গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার ওসি রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল রুমান মীরের বাড়িতে অভিযান চালায়। এ...
সারা দেশ•১১ দিন আগে
জালে আটকে ছটফট করছিল পেঁচাটি, উদ্ধার করে ফেরানো হলো প্রকৃতিতে
শরণখোলা ● জালে আটকে ছটফট করছিল পেঁচাটি, উদ্ধার করে ফেরানো হলো প্রকৃতিতে
বাগেরহাটের শরণখোলায় বেড়ার জালে আটকে পড়া একটি পেঁচা উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি ও বন্য প্রাণী সংরক্ষণকর্মীরা। পরে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা ও সেবাশুশ্রূষা দিয়ে সুস্থ করার পর আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃতিতে। কাছাকাছি এলাকায় পাখিটির সঙ্গীকেও দেখতে পাওয়ায় তাকে পাশের একটি বাগানে অবমুক্ত করা হয়।আজ বুধবার দুপুর ১টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের বেড়ার জাল থেকে পেঁচাটিকে উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া পেঁচাটির উজ্জ্বল হলুদ চোখ এবং শরীর বাদামি ও...
সারা দেশ•১২ দিন আগে
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতেই প্রাণচাঞ্চল্য ফিরেছে শুঁটকিপল্লীতে
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতেই প্রাণচাঞ্চল্য ফিরেছে শুঁটকিপল্লীতে
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পূর্ব সুন্দরবনের দুবলার শুঁটকিপল্লীতে। বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুদিন সাগরে মাছ ধরতে না পারলেও রবিবার সকাল থেকে পুরোদমে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। সাগরে জাল ফেলতেই উঠছে প্রচুর মাছ। লইট্যা, ছুরি, লাক্ষা, রূপচাঁদা, কোরাল, জাবাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে শরণখোলা রেঞ্জের সাগর উপকূলের আলোরকোল, মাঝেরকিল্লা, নারকেলবাড়িয়া ও শ্যালার চর শুঁটকিপল্লীতে। মাছের প্রাচুর্য দেখে জেলে, বহদ্দার ও ব্...
সারা দেশ•১৫ দিন আগে
বৈরী আবহাওয়ায় থমকে গেছে দুবলার চরের শুঁটকি মৌসুম
বৈরী আবহাওয়ায় থমকে গেছে দুবলার চরের শুঁটকি মৌসুম
মৌসুমের শুরুতই দুর্যোগের কবলে পড়েছেন দেশের বৃহত্তম শুঁটকি উৎপাদন কেন্দ্র পূর্ব সুন্দরবনের দুবলার চরের জেলেরা। বৈরী আবহাওয়ায় প্রথম দিনেই প্রবল ঝোড়ো বাতাসের কারণে সাগর উত্তাল থাকায় মাছ ধরতে নেমেও ফিরে আসতে বাধ্য হয়েছেন তারা। মাছ ধরা বন্ধ রেখে শত শত নৌকা-ট্রলার সুন্দরবনের বিভিন্ন খাল ও শুঁটকি পল্লির আশপাশের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। অন্যদিকে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে জেলেদের ঘর নির্মাণ, মাছ শুকানোর চাতাল ও মাচা তৈরির কাজও ব্যাহত হচ্ছে। ফলে মৌসুমের শুরুতেই লোকসানের আশঙ্কায় পড়েছেন জেলে ও বহদ্দার...
সারা দেশ•১৭ দিন আগে
কাঁধে ঋণের বোঝা মনে দস্যুর ভয়
কাঁধে ঋণের বোঝা মনে দস্যুর ভয়
‘গত মৌসুমে দস্যুদের ৩ লাখ টাকা চাঁদা দিয়েছি, লোকসান হয়েছে প্রায় ১৫ লাখ, আগের ঋণও রয়ে গেছে ১৫ লাখ। তারপরও ব্যবসা টিকিয়ে রাখতে এবার ৪০ লাখ টাকা ঋণ নিয়ে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছি। এবারও লোকসান হলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে’— বলছিলেন বাগেরহাটের দুবলারচরের শুঁটকি ব্যবসায়ী মো. জাকির শেখ। তার মতো অনেক জেলে-মহাজন গত মৌসুমের লোকসান ও ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন করে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ৩০ অক্টোবর থেকে পূর্ব সুন্দরবনের দুবলারচরে শুরু হচ্ছে পাঁচ মাসের শুঁটকি আহরণ মৌসুম। কিন্তু নতুন মৌসুমের আগে...
সারা দেশ•১৯ দিন আগে
ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠছে কাল: অর্ণব-জলদস্যু আতঙ্কে জেলেরা
ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠছে কাল: অর্ণব-জলদস্যু আতঙ্কে জেলেরা
ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল। আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই সাগরে মাছ ধরতে যাওয়ার কথা উপকূলের জেলেদের। দীর্ঘ বিরতির পর সাগরে নামার প্রস্তুতিও শেষ করেছেন তারা। কিন্তু নিষেধাজ্ঞা উঠে গেলেও আপাতত নির্বিঘ্নে সাগরযাত্রার সুযোগ মিলছে না। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বৈরী আবহাওয়া ও উত্তাল বঙ্গোপসাগর নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে জেলেদের। এতে প্রথম দিনেই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন জেলে-হাজনরা।দীর্ঘদিন মাছ ধরতে না পারায় আয় বন্ধ থাকলেও থেমে থা...
সারা দেশ•১৯ দিন আগে
শরণখোলায় আবারও বাঘের হানা, আতঙ্কে ৫ গ্রামের মানুষ
শরণখোলায় আবারও বাঘের হানা, আতঙ্কে ৫ গ্রামের মানুষ
আবারও বাঘ হানা দিয়েছে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে। গত শনিবার রাতে বাঘের সামনে পড়েন স্থানীয় এক বাসিন্দা। পরের দিন গতকাল রবিবার সকালে বিভিন্ন বাড়ির আঙিনা, বাগান ও ধানক্ষেতে দেখা যায় অসংখ্য পায়ের চাপ। সেই থেকে গত দুই দিন ধরে বাঘটি লোকালয়ের ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এতে সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন পূর্ব সোনাতলা, পানিরঘাট, মডেল বাজার, পশ্চিম সোনাতলা ও বকুলতলাসহ পাঁচ গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে বাঘ আতঙ্ক। তবে বাঘটি এখনো লোকালয়ে আছে, নাকি বন...
সারা দেশ•২১ দিন আগে
ঋণের বোঝা, দস্যু আতঙ্ক নিয়ে শুরু হচ্ছে শুঁটকি মৌসুম
ঋণের বোঝা, দস্যু আতঙ্ক নিয়ে শুরু হচ্ছে শুঁটকি মৌসুম
বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে জীবন বাজি রেখে মাছ ধরতে যাবেন জেলেরা। জালে উঠে আসবে কোরাল, লাক্ষ্যা, রূপচাঁদা, রইট্যা, ছুরি, চিংড়িসহ নানা প্রজাতির মাছ। সেই মাছ রোদে শুকিয়ে তৈরি হবে শুঁটকি। সামুদ্রিক মাছের তৈরি সেই সুস্বাদু শুঁটকি ব্যবসায়ীদের হাত বদল হয়ে চলে যাবে দেশের নানা প্রান্তে। সেখান থেকে উঠবে ভোজন রসিকদের পাতে। এভাবে প্রায় ১০০ বছর ধরে চলছে সামুদ্রিক শুঁটকির এই বাণিজ্য। সেই লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে পাঁচ মাসের শুঁটকি...
সারা দেশ•২২ দিন আগে
সুন্দরবনে ফের সাপের ছোবল, সাপ ধরে ফেললেন জেলে
সুন্দরবনে ফের সাপের ছোবল, সাপ ধরে ফেললেন জেলে
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আবারও বিষধর সাপের ছোবলের শিকার হয়েছেন আ. বাতেন হাওলাদার (৫৮) নামের এক জেলে। সাপটি তার পিঠের ডান পাশে ছোবল দিয়ে ঝুলে থাকলে বাম হাত দিয়ে সেটি ধরে ফেলেন তিনি। পরে সাপের বিষক্রিয়ায় তার হাত অবশ হয়ে আসে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা স্পিডবোটে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিণটানা এলাকায় এ ঘটনা ঘটে।এর আগে গত ৩ অক্টোবর একই এলাকায় মাছ ধরতে গিয়ে সাপের ছোবলের শিকার হয়েছিলেন তিনি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকি...
সারা দেশ•২৫ দিন আগে
ফেসবুকে নির্যাতনের অভিযোগের পর গৃহবধূর মরদেহ উদ্ধার, ‘কথিত’ স্বামী গ্রেপ্তার
ফেসবুকে নির্যাতনের অভিযোগের পর গৃহবধূর মরদেহ উদ্ধার, ‘কথিত’ স্বামী গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় ফেসবুক লাইভে নির্যাতনের অভিযোগ তোলার পর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গৃহবধূ শান্তা আক্তার জুঁইয়ের (২৬) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার ‘কথিত স্বামী’ মাসুদ খাঁনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।গত মঙ্গলবার রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৬। গতকাল বুধবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠায় শরণখোলা থানা পুলিশ।গ্রেপ্তার মাসুদ খাঁন শরণখোলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রাম...
সারা দেশ•২৫ দিন আগে
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের
ধানের জমিতে গিয়েছিলেন কীটনাশক স্প্রে করতে। কিন্তু জানতেন না জমির পাশের আইলেই লুকানো ছিল মরণ ফাঁদ। যে ফাঁদ পাতা হয়েছিল ইঁদুর নিধনের জন্য সেটিই কেড়ে নিল কৃষকের প্রাণ। ঘটনাটি বাগেরহাটের শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের।আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।মৃত কৃষকের নাম মিজান হাওলাদার (৫০)। ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ গেছে তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।স্থানীয় সূত্র জানায়, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা তাদের জমির ইঁদুর...
সারা দেশ•২৬ দিন আগে
সুন্দরবনে ২৬০ টন কয়লাবোঝাই কার্গো জব্দ, আটক ৯
সুন্দরবনে ২৬০ টন কয়লাবোঝাই কার্গো জব্দ, আটক ৯
সুন্দরবনের ভেতর দিয়ে কয়লা পাচারের সময় ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গো জব্দ করেছে বন বিভাগ। এ সময় কার্গোতে থাকা ৯ জনকে আটক করা হয়েছে। জব্দ করা কার্গোতে আনুমানিক ২৬০ টন কয়লা আছে। এ ঘটনায় বন আইনসহ প্রচলিত আইনে দুটি মামলা করেছে বন বিভাগ।আজ সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল রবিবার বিকালে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে কার্গোটি জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন...
সারা দেশ•২৮ দিন আগে
‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’
‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’
‘দেখেন, স্বামী আমারে মাইরা কী করছে। তার নাম মাসুদ। রতিয়া রাজাপুরের ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি। আমি তার দ্বিতীয় স্ত্রী। আমারে সব সময় নির্যাতন করে, আমারে নিয়া খারাপ মন্তব্য করে। নির্যাতন সইতে না পাইরা আমি আমার পথ বাইছা নিলাম। আমার এই রেকর্ড দেইখা আপনারা তার বিচার কইরেন।’ফেসবুক লাইভে এসে এভাবেই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে নিজের কষ্টের কথা জানান শান্তা আক্তার জুই (২৬) নামে এক গৃহবধূ। এরপরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়।গতকাল শনিবার রাত ১০টার দিকে বাগেরহাটের শরণখোলা সদরের হাসপাতাল-সংলগ্ন একট...
সারা দেশ•২৯ দিন আগে
ঋণের জালে বন্দি উপকূলের হাজারো জেলে-মহাজন
শরণখোলা ● ঋণের জালে বন্দি উপকূলের হাজারো জেলে-মহাজন
একসময় নিজের জাল ও ট্রলার ছিল সোহরাব তালুকদারের। নিজেই ছিলেন মহাজন। সাগরে ইলিশ আহরণ করে ভালোই চলছিল তার পাঁচ সদস্যের সংসার। তার ট্রলারে কর্মসংস্থান হয়েছিল আরও ৮ থেকে ১০ জন জেলের। কিন্তু একের পর এক লোকসানে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। দেনার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ লাখ টাকা। সেই ঋণ শোধ করতে গিয়ে শেষ পর্যন্ত কম দামে বিক্রি করে দিতে হয় তার জাল ও ট্রলার। উপার্জনের শেষ সম্বল হারিয়ে মহাজন থেকে হয়েছেন শ্রমিক। এখন অন্যের ট্রলারে জেলে শ্রমিক হিসেবে সাগরে যান তিনি। এখনো সাত লাখ টাকার ঋণের বোঝা মাথায় রয়েছে তার। সো...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
আমগাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
শরণখোলা ● আমগাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
বাগেরহাটের শরণখোলায় একটি আমগাছ থেকে মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধারের পর দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।স্থানীয় গ্রাম পুলিশ সেলিম হাওলাদার জানিয়েছেন, নিহতের স্ত্রী জবেদা বগেম সকালে তার স্বামীকে বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে খবর দেন। এ সময় তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে জানান বিষয়টি। পরে পুলিশ গিয়ে গলায় রশি দেওয়া ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। আরও পড়ুন...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
নারকেল গাছ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের
শরণখোলা ● নারকেল গাছ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের
মৌসুমি শ্রমিক হিসেবে বিভিন্ন বাড়িতে নারকেল ও সুপারি পাড়ার কাজ করত কিশোর মাহিন হাওলাদার (১৪)। কারও বাড়িতে নারকেল বা সুপারি পাড়ার প্রয়োজন হলে ডাক পড়ত তার।প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত মাহিন হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া আবাসন পল্লীর বাসিন্দা। মা ও বড় ভাইয়ের সঙ্গে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করত সে। বাবা ইসমাইল হাওলাদার তাদ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ফসলে বিষ ছিটাচ্ছেন কৃষক, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ফসলে বিষ ছিটাচ্ছেন কৃষক, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
আমনের ক্ষেতের পোকা দমনের জন্য কারো পিঠে আবার কারো কাঁধে ঝোলানো স্প্রে মেশিন, শরীরে হাফহাতা গেঞ্জি। পায়ে নেই গামবুট। চোখে নেই চশমা, নেই মুখে মাস্ক কিংবা হাতে গ্লাভসও। এভাবে খোলামেলা অবস্থায় নির্বিঘ্নে ধানক্ষেতে বিষাক্ত কীটনাশক ছিটাচ্ছেন কৃষকরা। স্প্রে করার সময় বাতাসে উড়ে আসা কীটনাশকের কণা সরাসরি লাগছে তাদের চোখে-মুখে ও শরীরে। অথচ এসব রাসায়নিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। তারা জানেন না সুরক্ষার নিয়ম, আবার কেউ জানলেও তা মানার প্রয়োজনও মনে করেন না। এভাবে পোকা দমন করতে গিয়ে অজা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে