Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবনে ২৬০ টন কয়লাবোঝাই কার্গো জব্দ, আটক ৯

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৫:২০
সুন্দরবনে ২৬০ টন কয়লাবোঝাই কার্গো জব্দ, আটক ৯

বন বিভাগের হাতে জব্দ ইন্দোনেশীয় কয়লাবোঝাই বাল্কহেড কার্গো। ছবি: আগামীর সময়

সুন্দরবনের ভেতর দিয়ে কয়লা পাচারের সময় ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গো জব্দ করেছে বন বিভাগ। এ সময় কার্গোতে থাকা ৯ জনকে আটক করা হয়েছে। জব্দ করা কার্গোতে আনুমানিক ২৬০ টন কয়লা আছে। এ ঘটনায় বন আইনসহ প্রচলিত আইনে দুটি মামলা করেছে বন বিভাগ।

আজ সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রবিবার বিকালে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে কার্গোটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরনবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা ও মোরেলগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকায়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে বনরক্ষীরা ভোলা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় কয়লাবোঝাই কার্গোটির গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা সেটি থামিয়ে ভেতরে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তারা কয়লার প্রকৃত মালিকের নাম জানাতে পারেননি। পরে কার্গোসহ ৯ জনকে আটক করা হয়।

আরও পড়ুন

কয়রায় ঝুঁকিপূর্ণ ২২ কমিউনিটি ক্লিনিকের ভবন

১৪ অক্টোবর ২০২৬

বন বিভাগের দাবি, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, মোংলা বন্দরের পশুর নদীর জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কার্গোতে প্রায় ২৬০ টন ইন্দোনেশীয় কয়লা বোঝাই করা হয়েছিল।

এরপর কার্গোটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে সুন্দরবনের ভেতরের নদীপথ ব্যবহার করে অন্য কোথাও নেওয়া হচ্ছিল। তবে কয়লার প্রকৃত মালিকানা, পরিবহনের বৈধতা এবং কার্গোটির গন্তব্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো খতিয়ে দেখছে বন বিভাগ।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, সুন্দরবনের সংরক্ষিত নদীপথ ব্যবহার করে কয়লা পরিবহনের ঘটনায় বন আইনে একটি মামলা করা হয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে শরণখোলা থানায় আরও একটি মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানিয়েছেন, বন বিভাগ কয়লাবোঝাই কার্গোসহ আটক ৯ জনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় শরণখোলা স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় একটি মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সুন্দরবনকয়লা পাচারবাগেরহাটশরণখোলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’