সুন্দরবনের ভেতর দিয়ে কয়লা পাচারের সময় ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গো জব্দ করেছে বন বিভাগ। এ সময় কার্গোতে থাকা ৯ জনকে আটক করা হয়েছে। জব্দ করা কার্গোতে আনুমানিক ২৬০ টন কয়লা আছে। এ ঘটনায় বন আইনসহ প্রচলিত আইনে দুটি মামলা করেছে বন বিভাগ।আজ সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল রবিবার বিকালে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে কার্গোটি জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন...