Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতেই প্রাণচাঞ্চল্য ফিরেছে শুঁটকিপল্লীতে

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ২০:১৯
শেয়ার করুন:
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতেই প্রাণচাঞ্চল্য ফিরেছে শুঁটকিপল্লীতে

প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পূর্ব সুন্দরবনের দুবলার শুঁটকিপল্লীতে, ছবি: মহিদুল ইসলাম

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পূর্ব সুন্দরবনের দুবলার শুঁটকিপল্লীতে। বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুদিন সাগরে মাছ ধরতে না পারলেও রবিবার সকাল থেকে পুরোদমে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। সাগরে জাল ফেলতেই উঠছে প্রচুর মাছ। লইট্যা, ছুরি, লাক্ষা, রূপচাঁদা, কোরাল, জাবাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে শরণখোলা রেঞ্জের সাগর উপকূলের আলোরকোল, মাঝেরকিল্লা, নারকেলবাড়িয়া ও শ্যালার চর শুঁটকিপল্লীতে। মাছের প্রাচুর্য দেখে জেলে, বহদ্দার ও ব্যবসায়ীদের মুখে ফুটেছে আনন্দের হাসি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আগের মৌসুমের লোকসান ও ঋণের বোঝা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী তারা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের দুবলার চরের আওতাধীন প্রায় ৮১ বর্গমাইল এলাকা জুড়ে দুবলা জেলেপল্লী অবস্থিত। দেশের মোট শুঁটকি উৎপাদনের প্রায় ৮০ শতাংশই আসে এই দুবলার চর থেকে। প্রতি বছর অক্টোবরের শেষদিকে শুরু হয়ে মার্চের শেষ পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। চলতি মৌসুম ৩০ অক্টোবর শুরু হয়েছে, চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। পাঁচ মাসের এই মৌসুমে সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে শুঁটকি তৈরি করবেন জেলেরা।

এবারের মৌসুমে শুঁটকি উৎপাদন ও বাণিজ্যে অংশ নিতে দুবলার চারটি চরে ১০ হাজারের বেশি জেলে, বহদ্দার, মহাজন ও মৌসুমি ব্যবসায়ী সমবেত হয়েছেন। তাদের অস্থায়ী আবাসনের জন্য ১ হাজার ১৮টি ঘর, মাছ সংরক্ষণ ও ব্যবসায়িক কার্যক্রমের জন্য ৬৭টি ডিপো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ১১৬টি দোকানঘর নির্মাণের অনুমতি দিয়েছে বন বিভাগ।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বললেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় নৌকার বহর নিয়ে জেলেরা সাগরে নেমেছেন। জাল ফেললেই প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। এভাবে মাছ ধরা পড়তে থাকলে এবং সামনে বড় কোনো দুর্যোগ না হলে এবারের মৌসুম ভালো যাবে বলে মনে হচ্ছে।

চাকলা জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ মেম্বার বলেছেন, এখন জেলেদের দম ফেলারও সময় নেই। সাগরে শত শত নৌকা মাছ ধরছে। আহরিত মাছ পরিবহন ট্রলারে (ক্যারিং বোট) করে শুঁটকিপল্লীতে আনা হচ্ছে। সেখানে মাছ নামানো, ধোয়া, বাছাই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন সবাই। মাছও ধরা পড়ছে বেশ। এতে জেলে, বহদ্দার ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

দুবলার ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কা মাথায় নিয়েই এবার শুঁটকি মৌসুম শুরু হয়েছে। তবে সাগরের আবহাওয়া ভালো হওয়ায় জেলেরা মাছ ধরতে নেমেছেন। তারা প্রচুর মাছ পাচ্ছেন। সামনে বড় ধরনের কোনো দুর্যোগ না হলে এবং মাছ আহরণের এই ধারা অব্যাহত থাকলে গত মৌসুমের লোকসান কাটিয়ে মহাজনরা ঋণের বোঝা কমাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেছেন, প্রচুর মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরলেও রয়েছে জলদস্যু আতঙ্ক। সুন্দরবন ও সাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা জলদস্যুদের হামলা, অপহরণ ও মুক্তিপণের শিকার হওয়ার আশঙ্কায় থাকেন। এ পরিস্থিতি মোকাবিলায় জলদস্যু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ফিশারমেন গ্রুপের পক্ষ থেকে জেলা প্রশাসন, কোস্ট গার্ড, এসআরবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। এদিকে শুঁটকিপল্লীগুলোতে এখনো অস্থায়ী ঘর ও মাছ শুকানোর মাচা নির্মাণের কাজ চলছে। এসব কাজ শেষ হতে আরও দুই-এক দিন লাগতে পারে।

দুবলা জেলেপল্লী বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় রবিবার থেকে জেলেরা সাগরে মাছ ধরতে নেমেছেন। তারা সময় নষ্ট করতে চান না। আহরিত মাছ দিয়ে শুঁটকি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন সবাই।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দুবলার শুঁটকিপল্লীতে অস্থায়ী ঘর নির্মাণের জন্য জেলেদের প্রয়োজনীয় দেশীয় সরঞ্জাম সঙ্গে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবাসস্থল নির্মাণে সুন্দরবনের কোনো গাছপালা ব্যবহার করা যাবে না। চলতি মৌসুমে দুবলার চর থেকে ৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দুবলার চর থেকে ৭ কোটি ৩৭ লাখ ২২ হাজার ৪৯৩ টাকা রাজস্ব আদায় হয়েছিল।

শুঁটকিপল্লিশরণখোলাবৈরী আবহাওয়াঘূর্ণিঝড় অর্ণব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’