Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শরণখোলায় আবারও বাঘের হানা, আতঙ্কে ৫ গ্রামের মানুষ

  • প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে পায়ের ছাপ
  • বাঘটি এখনো লোকালয়ে আছে, ধারণা এলাকাবাসীর
  • ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি
  • গ্রাম পাহারায় বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা
  • বনসংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় বিশেষ সতর্কতা জারি
মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯
শরণখোলায় আবারও বাঘের হানা, আতঙ্কে ৫ গ্রামের মানুষ

সংগৃহীত ছবি

আবারও বাঘ হানা দিয়েছে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে। গত শনিবার রাতে বাঘের সামনে পড়েন স্থানীয় এক বাসিন্দা। পরের দিন গতকাল রবিবার সকালে বিভিন্ন বাড়ির আঙিনা, বাগান ও ধানক্ষেতে দেখা যায় অসংখ্য পায়ের চাপ। সেই থেকে গত দুই দিন ধরে বাঘটি লোকালয়ের ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এতে সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন পূর্ব সোনাতলা, পানিরঘাট, মডেল বাজার, পশ্চিম সোনাতলা ও বকুলতলাসহ পাঁচ গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে বাঘ আতঙ্ক। তবে বাঘটি এখনো লোকালয়ে আছে, নাকি বনে ফিরে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। করে বলতে পারছে না বন বিভাগ।

বন বিভাগ জানিয়েছে, বনের কাছাকাছি ১০ কিলোমিটার এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বাঘের অবস্থান শনাক্ত করতে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে। বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা এলাকায় পাহারায় রয়েছেন। মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে।

এর আগে গত ১৯ অক্টোবর সকালে একই গ্রামে ভোলা নদী সাঁতরে একটি বাঘ লোকালয়ে প্রবেশ করেছিল। হয়তো খাবারের সন্ধানে বাঘটিই বার বার গ্রামে আসছে বলে ধারণা এলাকাবাসীর।

আরও পড়ুন

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা দীপক আটক

২৬ অক্টোবর ২০২৬

এক সপ্তাহের ব্যবধানে আবারও বাঘের উপস্থিতিতে উদ্বেগ বেড়েছে বনসংলগ্ন গ্রামগুলোর মানুষের মধ্যে। বাঘের ভয়ে অনেকে রাতে ঘর থেকে বের হচ্ছেন না। দিনের বেলায়ও ধানক্ষেত ও বাগানে স্বাভাবিক কাজকর্ম করতে ভয় পাচ্ছেন তারা।

সোমবার বিকালে সিপিজি (কমিউনিটি প্যাট্রল গ্রুপ) সদস্য মো. খলিল জমাদ্দার জানালেন, শনিবার রাত ১০টার দিকে পশ্চি সোনাতলা গ্রামের আব্দুর রব হাওলাদার নামের এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। এ সময় টর্চলাইটের আলোয় তিনি প্রথম বাঘটি দেখতে পেয়েছেন। তার দাবি, বাঘটি আলোর সামেন পড়ার পর দ্রুত ধানক্ষেতের দিকে চলে যায়। পরদিন (রবিবার) সকালে সরোয়ার হাওলাদার নামের এক কৃষক ধানক্ষেতে কীটনাশক কেরতে গিয়ে ক্ষেতের মধ্যে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তিনি ভয়ে কীটনাশক স্প্রে না করেই বাড়ি ফিরে যান। পরে তারা লোকালয়ে বাঘ আসার খবর গ্রামবাসী এবং ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) ও সিপিজি সদস্যদের জানান।

খলিল জমাদ্দার জানিয়েছেন, খবর পেয়ে ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত, বিভিন্ন বাড়ির আঙিনা ও নদীর চরে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পেয়েছেন। বাঘটি প্রথমে পশ্চি সোনাতলা গ্রামের আবু রাজ্জাক আকনের বাড়িসংলগ্ন ভোলা নদী পার হয়ে গ্রামে ঢুকেছে। এর পর পানিরঘাট, মডেল বাজার ও পূর্ব সোনাতলা গ্রামের আড়াই থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে বাঘটি বিচরণ করেছে। এসব এলাকায় পায়ের ছাপ পাওয়া গেছে। ছাপগুলো দেখে মনে হয়েছে, বাঘটি কিছুক্ষণ আগেই এলাকা দিয়ে চলাচল করেছে। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়।

পশ্চিম সোনতলা গ্রামের বাসিন্দা মো. রতন খাঁন জানান, রাতের বেলায় গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়ির গোয়াল ঘরের চারপাশ ঘুরেছে বাঘটি। এ ছাড়া পানিরঘাট এলাকার আসাদুল হাওলাদারের বাড়ির রান্নাঘরের পেছনে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। বাঘটি এখনো লোকালয়ে কোথাও লুকিয়ে আছে বলে ধারণা করছেন তিনি।

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। পায়ের ছাপ দেখে বাঘটি এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করেছে বলে ধারণা করা হচ্ছে। রাতে একা চলাচল না করতে এবং শিশু ও গবাদিপশু নিরাপদে রাখতে বলা হয়েছে।

এসিএফ আরো বলেন, বাঘের অবস্থান নিশ্চিত হতে বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা কাজ করছেন। এলাকায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও পাহারায় অংশ নিয়েছেন। বাঘটি লোকালয়ে আছে, নাকি বনে ফিরে গেছে, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বনসংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

শরণখোলাবাঘসাউথখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি