Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিডরের ১৯ বছর

‘সিডর কাইড়া নিছে স্বজন, আমাগোরে জানি কবে ভাসাইয়া লইয়া যায়’

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:১১
শেয়ার করুন:
‘সিডর কাইড়া নিছে স্বজন, আমাগোরে জানি কবে ভাসাইয়া লইয়া যায়’

ছবি: আগামীর সময়

ভয়াল সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও বাগেরহাটের শরণখোলায় এখনো ঘরহারা শত শত পরিবার। তাদের ভাগ্যে জোটেনি স্থায়ী আশ্রয়। বলেশ্বর নদের অব্যাহত ভাঙনে বসতভিটা হারিয়ে এসব পরিবারের অনেকের ঠাঁই হয়েছে বেড়ি বাঁধের ঢালে। কেউ কেউ নদীর তীরের শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে বেঁচে আছেন। প্রতিনিয়ত নদীর গর্জন, জোয়ারের পানি আর ভাঙনের আতঙ্ক নিয়ে কাটছে তাদের দিন-রাত।

একদিকে নদীভাঙন, অন্যদিকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়। নেই নিজস্ব জমি, নেই নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা। ফলে অন্য কোথাও যাওয়ার উপায় না থাকায় ঝুঁকিপূর্ণ জেনেও বাঁধের বাইরে এবং বাঁধের ঢালে মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারগুলো। ঝড়ের পূর্বাভাস শুনলেই নতুন করে সিডরের সেই রাতের প্রলয়ের কথা স্মরণ করিয়ে দেয় তাদের।

সিডরের দেড় যুগেরও বেশি সময় পরও বেড়িবাঁধের বাইরে মানুষের বসবাস। কেমন কাটছে তাদের জীবন, তা প্রত্যক্ষ করতেই সরেজমিন গিয়েছিলেন এই প্রতিবেদক।

শরণখোলার বলেশ্বর তীরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন শত শত মানুষ। কারও ঘর নদীতে বিলীন হয়েছে, কারও বসতভিটা ভাঙনের মুখে। আবার অনেকের আশ্রয় এখন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ঢালে। বাঁধের ঢালে ব্লকের ওপর সারি সারি ছোট্ট ঝুপড়ি ঘর, সেই ঘরেই ঝুঁকি নিয়ে করতে হচ্ছে বসবাস।

বলেশ্বর নদের তীরে বসে মাছ ধরার জাল মেরামত করছিলেন ৭২ বছর বয়সী সোলায়মান খাঁন। সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের মূল বেড়িবাঁধের বাইরে থাকেন তিনি। একসময় বসতবাড়ি, চাষের পাঁচ বিঘা জমিসহ সবই ছিল তার। কিন্তু বলেশ্বরের ভাঙনে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। এর মধ্যে ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে হারিয়েছেন পরিবারের ১৯ সদস্যকে। স্বজন হারানোর সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন এখনো। জীবিকার তাগিদে সুন্দরবন ও বলেশ্বর নদে মাছ ধরেন তিনি।

কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ছেড়ে সিডরে স্বজন হারানোর কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন সোলায়মান খাঁন। তিনি বলেন, বলেশ্বর আমার সব গিল্যা খাইছে। সিডর কাইড়া নিছে স্বজন। নিজের বলতে কিছুই নাই। নদীর পাড়ে থাহি। ভাঙনের শব্দ শুইনা ঘুমাই-উডি। কোনসময় জানি আমাগোরে ভাসাইয়া লইয়া যায়, সেই ভয়ে থাহি সবসময়।

সোলায়মানের মতোই নদীভাঙনে নিঃস্ব হয়েছেন অশিতিপর জয়নব বিবি, বিধবা রেবা বেগম (৫৫), খাদিজা বেগম (৪৭), রাশিদা আক্তার (২৩), নূরমিয়া হাওলাদার (৬৫), বিধবা হাসিনা বগেম (৫০), আনোয়ার হাওলাদারসহ (৬৫) অনেকেই। সিডরে কেউ হারিয়েছন স্বামী, কেউ স্ত্রী, সন্তান। হারিয়েছেন বসতভিটা, সহায়-সম্বল। সব হারিয়ে তাদের আশ্রয় হয়েছে এখন বেড়িবাঁধের ঢালে। সেখানে কোনোমতে একটি ঘর তুলে অল্প জায়গার মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে দারুণ কষ্টে বসবাস করছেন তারা।

আরও পড়ুন

১৯ বছর পরও সিডরের ঝড়ের ভয় বাগেরহাটে

১৫ নভেম্বর ২০২৬

তারা বলেন, আমাগো বাড়িঘর সব বলেশ্বর নদীর ভাঙনে চইলা গ্যাছে। এহন বান্দার ওপর কোনোমতে এট্টু ঘর তুইলা রাইত কাডাই। এক ঘরের মইধ্যে পোলামাইয়া লইয়া থাকতে খুবই কষ্ট অয়। ঝড়-বৃষ্টি হইলে ঘরে পানি ঢোকে, চাল দিয়া পানি পড়ে। আমাগো কষ্টের আর শ্যাষ নাই। সরকার যদি আমাগো এট্টু থাহার ব্যবস্থা করতো, তাইলে আমরা বাঁচতে পারতাম।’

শুধু বগী গ্রামের সোলায়মান, রেবা, খাদিজারাই নয়, শরণখোলা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের বাইরে বসবাসকারী নিজস্ব জমি ও ঘরহারা পরিবারের সংখ্যা তিন শতাধিক। সাউথখালী ইউনিয়নের বগী, গাবতলা, দক্ষিণ সাউথখালী ও তাফালবাড়ী লঞ্চঘাট এলাকা এবং রায়েন্দা ইউনিয়নের চালরায়েন্দা, জিলবুনিয়া ও রায়েন্দা বাজার ফেরিঘাট এলাকায় বাঁধের ঢাল ও নদীর চরে বসবাস করছে এ পরিবারগুলো। এ ছাড়া খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এলাকাতেও বেড়িবাঁধের বাইরে বসবাস করছে আরো দুই শতাধিক পরিবার।

স্থানীয়দের দেওয়া তথ্য মতে, শরণখোলা উপজেলার বলেশ্বর নদের তীরের মূল বেড়িবাঁধের বাইরে এখনো পাঁচ শতাধিক পরিবার বসবাস করছে। এর মধ্যে নদীভাঙনে বসতভিটা হারিয়ে গৃহহীন তিন শতাধিক পরিবার। এ ছাড়া খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এলাকার দুই শতাধিক পরিবারের নিজস্ব জমি ও বসতবাড়ি থাকলেও মূল বেড়িবাঁধের বাইরে হওয়ায় তারা রয়েছে অরক্ষিত অবস্থায়। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা অস্বাভাবিক জোয়ার হলেই পানিতে তলিয়ে যায় এসব বাড়িঘর।

রাজৈর গ্রামের বাসিন্দা মাস্টার মশিউর রহমান ও মৎস্য ব্যবসায়ী হালিম বয়াতীসহ স্থানীয়রা বলছিলেন, বেড়িবাঁধের বাইরে থাকায় প্রতিনিয়ত জোয়ার-ভাটার পানিতে ডুবতে হয়। বড় ধরনের দুর্যোগ হলে বাড়িঘর তলিয়ে যায়। কখনো কখনো ঘরের মধ্যে পানি ঢুকে পড়ে। আমরা এখন সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় আছি। রায়েন্দা খালের পাড় দিয়ে একটি রিং বেড়িবাঁধ নির্মাণ করা হলে এলাকার মানুষ কিছুটা নিরাপদে থাকতে পারতেন।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন বললেন, সিডরের পর অনেক মানুষ বাস্তুহারা হয়েছেন। নদীভাঙনে সবকিছু হারিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন বহু মানুষ। এখনো শত শত পরিবার গৃহহীন। তারা কেউ বাঁধের ঢালে এবং নদীর চরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন।

ভিটেমাটি হারানো পরিবারগুলোর জন্য সরকারি খাসজমিতে পুনর্বাসন, দুর্যোগসহনশীল ঘর নির্মাণ এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। কারণ, নদীভাঙনে জমি হারানো পরিবারগুলোর অন্য কোথাও গিয়ে মাথা গোঁজার মতো জায়গা নেই। এসব অসহায় পরিবারগুলোর যাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়, সেই দাবি জানাই সরকারের কাছে।

সিডরশরণখোলাজলোচ্ছ্বাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য