Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁদপুরে সস্তায় ইলিশের নামে ফাঁদ

শরীফুল ইসলাম, চাঁদপুর
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০
চাঁদপুরে সস্তায় ইলিশের নামে ফাঁদ

ভুয়া ফেসবুক পেজে বিজ্ঞাপন, অগ্রিম টাকা নিয়ে বন্ধ করে দেওয়া হয় নাম্বার

চাঁদপুরের রুপালি ইলিশের খ্যাতি ছড়িয়ে পড়েছে অনলাইনেও। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা কিনছেন ইলিশ। এই জনপ্রিয়তাকেই পুঁজি করে সক্রিয় হয়েছে একটি প্রতারক চক্র। বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম দাম ও নানা লোভনীয় অফারের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। অর্ডার নিশ্চিত হওয়ার পর বিকাশ, নগদ বা ব্যাংক হিসাবে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে চক্রটি।

প্রতারণার কৌশল এখানেই শেষ নয়। অনেক ক্ষেত্রে চাঁদপুরের ইলিশের ছবি ও ভিডিও ব্যবহার করে অন্য জেলার মাছ বিক্রি করা হচ্ছে। দেখতে কাছাকাছি হওয়ায় অনেক ক্রেতা মাছ হাতে পাওয়ার আগে বিষয়টি বুঝতে পারেন না। আবার অগ্রিম টাকা দেওয়ার পর পেজ বা মোবাইল ফোন নাম্বার বন্ধ হয়ে যাওয়ায় প্রতারিত ক্রেতারা যোগাযোগের কোনো সুযোগও পান না।

এতে একদিকে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে ক্ষুণ্ন হচ্ছে চাঁদপুরের রুপালি ইলিশের সুনাম। এর প্রভাব পড়ছে প্রকৃত অনলাইন ব্যবসায়ীদের ওপরও। অনলাইনে ইলিশ বিক্রির আড়ালে প্রতারণা নতুন নয়। দু-তিন বছর ধরে এরকম চক্র সক্রিয় বলে ব্যবসায়ীদের অভিযোগ। প্রতারণা ঠেকাতে পুলিশও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে। গত ৮ সেপ্টেম্বর চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নড়াইলের কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের ভাষ্য, এ চক্র শুধু ইলিশ নয়, বিভিন্ন পণ্য ও সেবার ভুয়া বিজ্ঞাপন দিয়েও প্রতারণা করত। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো সম্পাদনা করে ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হতো। এরপর ইলিশ, আসবাব, জুতা, কলম, শিশুদের খেলনা— এমনকি অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন ও রিলস তৈরি করে বুস্ট পোস্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো।

চক্রটি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও কৌশল নিত। পুলিশ জানায়, অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করত তারা। অর্ডার পাওয়ার পর অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতার নাম্বার ব্লক করে দেওয়া হতো।

এ ধরনের প্রতারণার কারণে প্রকৃত ব্যবসায়ীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। চাঁদপুর মাছঘাটের সাফায়েত অনলাইনে ইলিশ বিক্রি করেন। তার ভাষ্য, প্রতারক চক্রের কারণে তারা পড়েছেন বিড়ম্বনায়। ক্রেতারা প্রকৃত ফেসবুক পেজ দেখেও অনেক সময় বিশ্বাস করতে চান না।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী মানিক জমাদারও বললেন একই কথা। তিনি বললেন, ‘দু-তিন বছর ধরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা বেড়েছে। প্রতারকরা চাঁদপুরের প্রকৃত ব্যবসায়ীদের ছবি ও ভিডিও কপি করে নিজেদের পেজে ব্যবহার করছে। এতে প্রকৃত ব্যবসায়ীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের ভাষায়, নড়াইলের কালিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুররুপালি ইলিশইলিশঅনলাইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ